Logo
Logo
×

Advertisement

রাজনীতি

অপপ্রচারে জামায়াত-শিবিরের সঙ্গে এনসিপিও যুক্ত হয়েছে: আবু হানিফ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০২:২৯ পিএম

অপপ্রচারে জামায়াত-শিবিরের সঙ্গে এনসিপিও যুক্ত হয়েছে: আবু হানিফ

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। ছবি: সংগৃহীত

Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের একটি ছবি নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত প্রশ্ন তোলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদের সমালোচনা করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। তিনি বলেছেন, যাচাই-বাছাই ছাড়া এমন একটি ছবি নিয়ে প্রশ্ন তোলা ‘দায়িত্বশীল আচরণ নয়’।

রোববার (৪ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়ড ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন আবু হানিফ।

তিনি বলেন, গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে অংশ নেওয়া বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি রিসেপশনের আয়োজন করেন। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান অংশ নেন।

শনিবার তাদের রিসেপশনে অংশ নেওয়ার একটি ছবি প্রকাশ করা হয়। পরে ছবিটি এআই দিয়ে তৈরি কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন আসিফ মাহমুদ। আবু হানিফের দাবি, বিভিন্ন মাধ্যমে ছবিটি এআই-নির্মিত নয় বলে নিশ্চিত হওয়ার পর আসিফ মাহমুদ তার দেওয়া পোস্টটি মুছে দেন।

আবু হানিফ আরও দাবি করেন, পোস্টটি মুছে ফেলার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পক্ষ ছবিটিকে এআই-নির্মিত বলে প্রচার শুরু করে। এতে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আসিফ মাহমুদের সমালোচনা করে গণঅধিকার পরিষদের এই মুখপাত্র বলেন, কোনো দেশের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কোনো অনুষ্ঠানে অংশ নিলে সেটি দেশের জন্য গর্বের বিষয়। এ ধরনের ছবি নিয়ে যাচাই না করে প্রশ্ন তোলা দায়িত্বশীল আচরণ নয়।

একই পোস্টে জামায়াত-শিবির ও এনসিপির বিরুদ্ধেও অভিযোগ করেন আবু হানিফ। তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারের ক্ষেত্রে জামায়াত-শিবিরের সঙ্গে এখন এনসিপিও যুক্ত হয়েছে।

তবে আসিফ মাহমুদের পোস্ট মুছে ফেলার কারণ এবং আবু হানিফের অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট

বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ

বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদের তথ্য চাইল দুদক

বিএফআইইউতে চিঠি স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদের তথ্য চাইল দুদক

বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ

বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ

স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক

স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক

আরও পড়ুন

এমপি হিসেবে প্রত্যাশিত কাজ না পাওয়ার অভিযোগ মাহমুদা মিতুর

এমপি হিসেবে প্রত্যাশিত কাজ না পাওয়ার অভিযোগ মাহমুদা মিতুর

অপপ্রচারে জামায়াত-শিবিরের সঙ্গে এনসিপিও যুক্ত হয়েছে: আবু হানিফ

অপপ্রচারে জামায়াত-শিবিরের সঙ্গে এনসিপিও যুক্ত হয়েছে: আবু হানিফ

রিমান্ড শেষে আদালতে মেজর আখতারুজ্জামান, চাইলেন জামিন

রিমান্ড শেষে আদালতে মেজর আখতারুজ্জামান, চাইলেন জামিন

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায়: জামায়াত আমির

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায়: জামায়াত আমির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম