Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সাড়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দ, উন্নয়ন তো হবেই: মির্জা ফয়সল আমীন

Advertisement

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পিএম

সাড়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দ, উন্নয়ন তো হবেই: মির্জা ফয়সল আমীন

সংগৃহীত ছবি

Advertisement

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন বলেছেন, ‘উন্নয়ন তো হবেই, সাড়ে তিন হাজার কোটি টাকার বরাদ্দ আছে। উন্নয়ন না হয়ে যাবে কোথায়? তবে সবার আগে আমাদের সমাজ থেকে মাদক ও জুয়া নির্মূল করতে হবে। আপনারা আমার হাতকে শক্ত করেন, ২৯ তারিখের পর এই এলাকায় আর কোনো মাদক থাকবে না।’

শনিবার (১৭ অক্টোবর) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মটরাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় মাদক ও জুয়ার সামাজিক ক্ষতির কথা তুলে ধরে মির্জা ফয়সল আমীন বলেন, মাদকের কারণে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। সন্তানের মাদকাসক্তির কারণে মা-বাবারা অসহায় হয়ে পড়ছেন। মাদকের পাশাপাশি জুয়া ও ক্যাসিনোও ছড়িয়ে পড়ছে। সামাজিক আন্দোলনের মাধ্যমে এসব বন্ধ করতে হবে। সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে তা সম্ভব।

মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের পাশাপাশি নেতৃত্বের সদিচ্ছার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘সামাজিক আন্দোলনের পাশাপাশি নেতার সদিচ্ছাও জরুরি। নেতা যদি চান মাদক থাকবে না, তবে এলাকায় মাদক থাকতে পারে না।’

মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বিএনপির এই প্রার্থী বলেন, ‘মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের জন্য এটি আমার অনুরোধ নয়, ফাইনাল ওয়ার্নিং এবং নোটিশ—এই পথ ছেড়ে দিন। মহান আল্লাহর দেওয়া এই পৃথিবীতে বহু হালাল ব্যবসা রয়েছে, সেগুলো করুন।’

মাদক সেবনকারীদের এ পথ থেকে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, পরিবারের সদস্যদের মুখের দিকে তাকিয়ে এবং নিজেদের জীবনের কথা ভেবে মাদক সেবন পরিহার করতে হবে। পাশাপাশি সবাইকে নিজ নিজ ধর্মের অনুশাসন মেনে চলা এবং পরিবারের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

পথসভায় স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত

চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত

মিষ্টির শূন্য আসনে এমপি হতে আগ্রহী বিএনপির ৭০ নেত্রী

মিষ্টির শূন্য আসনে এমপি হতে আগ্রহী বিএনপির ৭০ নেত্রী

মিষ্টির শূন্য আসন: ফরম নিলেন ৭০ নেত্রী, তারা কারা?

মিষ্টির শূন্য আসন: ফরম নিলেন ৭০ নেত্রী, তারা কারা?

জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে ‘সুযোগসন্ধানী ভণ্ড’ বললেন রাশেদ খাঁন

জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানকে ‘সুযোগসন্ধানী ভণ্ড’ বললেন রাশেদ খাঁন

শীত আসার সময় জানাল আবহাওয়া অফিস

শীত আসার সময় জানাল আবহাওয়া অফিস

আরও পড়ুন

সাড়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দ, উন্নয়ন তো হবেই: মির্জা ফয়সল আমীন

সাড়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দ, উন্নয়ন তো হবেই: মির্জা ফয়সল আমীন

চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত

চিফ হুইপের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াত

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াতের শোক

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াতের শোক

মিষ্টির শূন্য আসনে এমপি হতে আগ্রহী বিএনপির ৭০ নেত্রী

মিষ্টির শূন্য আসনে এমপি হতে আগ্রহী বিএনপির ৭০ নেত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম