Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা সাদিক কায়েমের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৮:০০ পিএম

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা সাদিক কায়েমের

Advertisement

ক্রসফায়ার নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের দেওয়া বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।

সোমবার (২৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিবাদ জানান।

সাদিক কায়েম বলেন, ‘অপরাধ দমনের নামে বিচারবহির্ভূত হত্যার বৈধতা চাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ 

তার মতে, জুলাই-পরবর্তী বাংলাদেশে রাষ্ট্রীয় সংস্কার কাঙ্ক্ষিত পর্যায়ে না হওয়ায় পুলিশ এখনো ক্রসফায়ারের মানসিকতা থেকে বের হতে পারেনি।

তিনি বলেন, পুলিশের কাজ অপরাধীদের গ্রেফতার করা, বিচার করা নয়। ন্যায়বিচার নিশ্চিত করতে হলে বিচার বিভাগকে শক্তিশালী, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত করতে হবে। বিচার বিভাগের পরিবর্তে পুলিশকে ক্রসফায়ারের ক্ষমতা দেওয়ার উদ্যোগ একটি ফ্যাসিবাদী পুলিশি রাষ্ট্র গঠনের আশঙ্কা তৈরি করে বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টে আওয়ামী লীগ সরকারের আমলে ক্রসফায়ারে নিহত টেকনাফের একরামুল হকের মেয়ের কান্নাজড়িত কথার প্রসঙ্গও তুলে ধরেন ডাকসু ভিপি। 

তিনি বলেন, আর কোনো সন্তানকে যেন এভাবে বাবাকে শেষ বিদায় জানাতে না হয় এমন বাংলাদেশের স্বপ্ন নিয়েই জুলাইয়ের আন্দোলন হয়েছিল।

সাদিক কায়েম আরও বলেন, বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি ফিরিয়ে আনার কোনো উদ্যোগ সফল হতে দেওয়া হবে না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর

সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ক্রসফায়ারের বক্তব্যে আইজিপির অপসারণ চায় টিআইবি

ক্রসফায়ারের বক্তব্যে আইজিপির অপসারণ চায় টিআইবি

সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করা হবে: আইজিপি

সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করা হবে: আইজিপি

‘বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে পুলিশকে দুর্বল ভাবে মানুষ’

‘বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে পুলিশকে দুর্বল ভাবে মানুষ’

দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী নিরলস কাজ করছে: আইজিপি

দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী নিরলস কাজ করছে: আইজিপি

আরও পড়ুন

ফ্যাসিবাদী চিন্তা জোঁকের মতো রাষ্ট্রের মাথায় জেঁকে বসেছে: জাতীয় মুক্তি কাউন্সিল

ফ্যাসিবাদী চিন্তা জোঁকের মতো রাষ্ট্রের মাথায় জেঁকে বসেছে: জাতীয় মুক্তি কাউন্সিল

এনসিপির নতুন উইং ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির’ কমিটি ঘোষণা, নেতৃত্বে যারা

এনসিপির নতুন উইং ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির’ কমিটি ঘোষণা, নেতৃত্বে যারা

মিষ্টির আসনে মনোনয়ন পাওয়া কে এই এলিজা?

মিষ্টির আসনে মনোনয়ন পাওয়া কে এই এলিজা?

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা সাদিক কায়েমের

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা সাদিক কায়েমের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম