Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ভাসানী জনশক্তি পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন সেলিম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম

ভাসানী জনশক্তি পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন সেলিম

আমিনুল ইসলাম সেলিম। ফাইল ছবি

Advertisement

ভাসানী জনশক্তি পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য আমিনুল ইসলাম সেলিম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রেসিডিয়াম সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে মনোনীত করা হয়। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দলটির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মেহেদী হাসান তালুকদার তপন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরানা পল্টনের ইব্রাহিম ম্যানশনের তৃতীয় তলায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবুল।

সভায় প্রেসিডিয়াম সদস্যদের সর্বসম্মতিক্রমে আমিনুল ইসলাম সেলিমকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে যে কারণ

হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে যে কারণ

হাসিনা ফিরলে ফুল দিয়ে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে: হাসনাত আব্দুল্লাহ

হাসিনা ফিরলে ফুল দিয়ে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে: হাসনাত আব্দুল্লাহ

ভাসানী জনশক্তি পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন সেলিম

ভাসানী জনশক্তি পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন সেলিম

মিরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি

মিরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম