Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বন্য হাতির আক্রমণে জাসদ নেতা নিহত

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০১৯, ১২:১০ পিএম

বন্য হাতির আক্রমণে জাসদ নেতা নিহত

জাসদের কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক সাইমুন কনক। ছবি: সংগৃহীত

Advertisement

দার্জিলিংয়ের ডুয়ার্সে বেড়াতে গিয়ে বন্য হাতির আক্রমণে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক সাইমুন কনক নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় দার্জিলিংয়ের ডুয়ার্সে বাতাবেড়ি মূর্তি নদীর কাছে জঙ্গলে স্ত্রী ও বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে বন্য হাতির আক্রমণে তিনি মারা যান।

সাইমুন কনক মুজিব বাহিনীর কমান্ডার নূরে আলম জিকুর ছেলে। তিনি ব্যক্তিজীবনে এক সন্তানের জনক। কনক পুরান ঢাকার সদরঘাট-ওয়াইজঘাট এলাকার নবাববাড়িসংলগ্ন পৈত্রিক বাড়িতে বসবাস করতেন।

কনকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি আলহাজ গোলাম মহসীন।

তিনি বলেন, দার্জিলিংয়ের ডুয়ার্সে বেড়াতে গিয়ে বন্য হাতির আক্রমণে আমাদের একজন কর্মী নিহত হয়েছেন। তিনি আমাদের বিপ্লবের সঙ্গী ছিলেন। তার আত্মার শান্তি কামনা করছি।  

শনিবার সকালে কনকের ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে। ময়নাতদন্ত শেষে আজ মৃতদেহ বিমানযোগে ঢাকায় নিয়ে আসা হবে।  জানাজা শেষে মরদেহ ঢাকাতেই দাফন করার কথা রয়েছে।

Advertisement

দার্জিলিংয়ে বন্যহাতি নিহত জাসদ_নেতা

Advertisement

আরও পড়ুন

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙা নিয়ে সানজিদা তুলির নামে ভুয়া উক্তি প্রচার

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙা নিয়ে সানজিদা তুলির নামে ভুয়া উক্তি প্রচার

জিএম কাদের কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়

জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা, যারা আছেন দায়িত্বে

জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা, যারা আছেন দায়িত্বে

নাশকতাকারীদের বিরুদ্ধে যে ঘোষণা দিলেন গয়েশ্বর

নাশকতাকারীদের বিরুদ্ধে যে ঘোষণা দিলেন গয়েশ্বর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম