Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সোমবার দেশে ফিরছেন এরশাদ

Icon

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:১৫ পিএম

সোমবার দেশে ফিরছেন এরশাদ

সোমবার দেশে ফিরছেন এরশাদ। ফাইল ছবি

Advertisement

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নিয়মিত চেকআপ ও চিকিৎসা শেষে দেশে ফিরবেন ৪ ফেব্রুয়ারি। 

সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে সোমবার রাত সাড়ে ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছার কথা রয়েছে। 

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বর্তমানে হাসপাতালের বাইরে অবস্থান করছেন। হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা এখন অনেক ভালো।

শনিবার হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত শনিবার (২০ জানুয়ারি) জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই হুসেইন মোর্শেদ এবং হুসেইন মোর্শেদের স্ত্রী রুখসানা খান মোর্শেদ তার সঙ্গে সিঙ্গাপুর যান।

Advertisement

এরশাদ জাতীয় পার্টি

Advertisement

আরও পড়ুন

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ

থাইল্যান্ডে এমপি বরকত উল্লাহ বুলু, পদত্যাগের খবর গুজব

থাইল্যান্ডে এমপি বরকত উল্লাহ বুলু, পদত্যাগের খবর গুজব

টুঙ্গিপাড়ায় কেন শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন—প্রশ্ন রাশেদের

টুঙ্গিপাড়ায় কেন শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন—প্রশ্ন রাশেদের

ভাত দে হারামজাদা, নইলে হাসিনাকে ফেরানোর স্বপ্নের গুষ্টি মারব: রাশেদ খাঁন

ভাত দে হারামজাদা, নইলে হাসিনাকে ফেরানোর স্বপ্নের গুষ্টি মারব: রাশেদ খাঁন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম