Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

দলহীন এমপির স্ত্রীও স্বতন্ত্র কোটায় এমপি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০৯ পিএম

দলহীন এমপির স্ত্রীও স্বতন্ত্র কোটায় এমপি

কাজী শহীদ ইসলাম পাপুল ও তার স্ত্রী সেলিনা ইসলাম। ছবি-সংগৃহীত

Advertisement

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হয়েছেন কাজী শহীদ ইসলাম পাপুল। এবার সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচিত হতে যাচ্ছেন তার স্ত্রী সেলিনা ইসলাম।

জানা গেছে, সেলিনার পৈতৃক বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলায়। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি।

সূত্র জানায়, কুয়েত প্রবাসী ব্যবসায়ী কাজী শহীদ ইসলাম পাপুল দুই বছর আগে তার নিজ গ্রাম লক্ষ্মীপুরের রায়পুরে আসেন। 

একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করে মনোনয়ন পেতে বিভিন্নভাবে লবিং করে ব্যর্থ হন। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কেনেন।
এ আসনে মহাজোটের শরিক দল জাতীয় পার্টির তৎকালীন সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ নোমান মহাজোট থেকে মনোনয়ন পেয়েছিলেন। 

জেলা আওয়ামী লীগ মহাজোট প্রার্থীকে সমর্থন করলেও নির্বাচনের আগে দৃশ্যপট পাল্টে যায়।  

নির্বাচনের ঠিক সপ্তাহখানেক আগে রহস্যজনক কারণে উধাও হয়ে যান মোহাম্মদ নোমান। পরে নির্বাচনে জয়লাভ করেন স্বতন্ত্র প্রার্থী পাপুল।

কথিত আছে- স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের অর্থ গ্রহণ করে নোমান আত্মগোপনে গিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এ নিয়ে তখন সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। 

এদিকে সংরক্ষিত নারী আসনে স্বতন্ত্র এমপিদের গ্রুপ থেকে শহীদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ কোটায় তারও সংরক্ষিত আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়া কেবল সময়ের ব্যাপার। 

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু বলেন, লক্ষ্মীপুরের চার এমপির পাশাপাশি আমরা আরও একজন এমপি পেলাম। যিনি লক্ষ্মীপুরের বধূ।

Advertisement

দলহীন এমপি স্বামী স্ত্রী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম