Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

মির্জা ফখরুল লজ্জা থাকলে বহু আগেই পদত্যাগ করতেন: হানিফ

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২১ মার্চ ২০১৯, ০৪:০৮ পিএম

মির্জা ফখরুল লজ্জা থাকলে বহু আগেই পদত্যাগ করতেন: হানিফ

সংবাদ সম্মেলনে মাহবুব-উল আলম হানিফ। ছবি: সংগৃহীত

Advertisement

ন্যূনতম লজ্জা থাকলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বহু আগেই পদত্যাগ করতেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

 

বৃহস্পতিবার কুষ্টিয়া শহরের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।বিএনপির দণ্ডিত দুই শীর্ষ নেতার অধীনে ফখরুল রাজনীতি করায় এ মন্তব্য করেন হানিফ।

 

বুধবার কারাবন্দী খালেদা জিয়া খুবই অসুস্থ বলে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তার সারা গায়ে ব্যথা। সরকার তার নেতৃত্বকে ভয় পায় বলেই সুপরিকল্পিতভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে।’

 

মির্জা ফখরুলের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় হানিফ বলেন, খালেদা জিয়া আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। মির্জা ফখরুলের যদি ন্যূনতম লজ্জাবোধ থাকত তাহলে এতিমের টাকা আত্মসাতের অভিযোগে নেত্রী দণ্ডিত হওয়ার কারণে দল থেকে বহু আগেই পদত্যাগ করা উচিত ছিল। অথবা দুর্নীতির কারণে দল থেকে দুর্নীতিবাজ বিএনপি নেত্রীকে অপসারণ করা উচিত ছিল তার। তা না করে বিএনপি নেতারা গঠনতন্ত্র সংশোধন করে তাদের নেতৃত্ব পাকাপোক্ত করেছেন।’

 

তিনি বলেন, খালেদা জিয়া আদালতের রায়ে দণ্ডিত।তাকে মুক্তি দেয়ার বিষয়টি আদালতের, এখানে সরকারের কোনো হাত নেই।

 

নিরাপদ সড়ক চাই দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপির সমর্থন দেয়ার সমালোচনা করে হানিফ বলেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে তাতে বিএনপি উসকানি দিচ্ছে।

 

তিনি আরও বলেন, ‘ছোটখাট ইস্যুতে বিএনপি উসকানি দিচ্ছে। নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের আন্দোলনেও বিএনপি সরকারের বিরুদ্ধে উসকানি দিচ্ছে। নিজেদের ক্ষমতা না থাকলে উসকানি দিয়ে কোনো লাভ নেই। এসব উসকানি দিয়ে বিএনপি রাজনৈতিকভাবে আরও দেউলিয়াত্বের প্রমাণ দিচ্ছে।’

 

 

Advertisement

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল মাহবুব-উল আলম হানিফ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম