Logo
Logo
×

Advertisement

রাজনীতি

আমি রাজা হতে আসিনি: জিএম কাদের

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৬ মে ২০১৯, ০৬:৩৭ পিএম

আমি রাজা হতে আসিনি: জিএম কাদের

জাতীয় পার্টির বনানী কার্যালয়ে জাতীয় যুবসংহতির সংবর্ধনায় বক্তব্য রাখছেন জিএম কাদের। ছবি: যুগান্তর

Advertisement

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে জিএম কাদের বলেছেন, রাজা বা জমিদার হতে নয়, দলকে ‘সঠিক পথে’ পরিচালনা করাই হবে আমার প্রধান কাজ।

সোমবার বনানীতে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় যুব সংহতির এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

জিএম কাদের বলেন, দলে এ মুহূর্তে ভাঙনের আশঙ্কা তিনি দেখছেন না। ঐক্য ধরে রাখতে তিনি দলের সবাইকে নিয়ে কাজ করবেন।

জিএম কাদের বলেন, ‘আমি রাজা বা জমিদার হতে আসিনি। কারও ওপর কর্তৃত্ব করতে আসিনি। দলের বড় দুঃসময়ে আমি রাজনীতিতে এসেছি, যখন দলকে ধ্বংস করে দিতে চেয়েছিল সরকারি মেশিনারি। আমি রাজনীতিতে লাভবান হতে আসিনি। আমি সবাইকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি, এটাই আমার লক্ষ্য। এখন থেকে দলের কোনো সিদ্ধান্ত এককভাবে নেয়া হবে না। সবাই মিলে সিদ্ধান্ত নেয়া হবে’।

দলের জ্যেষ্ঠ নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘দুই একজন যারা আছেন, তারাও নিশ্চয় অনুধাবন করবেন যে আমি তাদের ওপর কর্তৃত্ব করার জন্য আসিনি। আপনারা আসবেন, দলের ভালোর জন্য আপনারা মতামত দেবেন। আপনাদের কথা মত আমি দলকে সামনের দিকে এগিয়ে নেব’।

জিএম কাদের এসময় প্রতিশ্রুতি দেন, দলে কারও কিছু পাওয়ার থাকলে তিনি থাকবেন সবার পেছনে। কাউকে ছোট করার জন্য তিনি নেতৃত্ব দেবেন না। দলের রাজনীতিতে তিনি ‘গুণগত পরিবর্তন’ আনবেন।

দলের নেতাকর্মীদের একতা ধরে রাখার আহ্বান জানানোর পাশাপাশি শৃঙ্খলার বিষয়েও সতর্ক করেন জিএম কাদের।

যুব সংহতির সভাপতি আলমগীর শিকদার লোটন দলের ‘ত্যাগী’ নেতাকর্মীদের ‘বঞ্চনার কথা’ অনুষ্ঠানে তুলে ধরলে জবাবে জি এম কাদের বলেন, ‘যারা দলে জন্য ত্যাগ স্বীকার করেছেন ও আনুগত্য প্রকাশ করেছেন, কিন্তু সেভাবে সম্মান পাননি, আমি তাদের সামনে নিয়ে আসব’।

হুট করে উড়ে এসে কেউ দলের প্রেসিডিয়ামে অন্তর্ভুক্ত হতে পারবে না জানিয়ে তিনি বলেন, ‘হুট করে কেউ এসে দলে ঢুকে পড়লে সেটা দলের জন্য মোটেও মঙ্গলজনক হবে না। এটা আর হবে না।’ 

জিএম কাদের বলেন, দলের সবাইকে নিয়ে রাজনীতি করবো। সবার মতামতের ভিত্তিতে দলীয় সিদ্ধান্ত হবে। আমরা জাতীয় পার্টিকে আরো শক্তিশালী দলে পরিণত করতে কাজ করবো। আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টিকে শক্তিশালী ভিতের ওপর দাঁড় করাতে চাই।

তিনি বলেন, অনেকেই রাজনীতিকে ব্যবসার মত মনে করেন, আমরা রাজনীতিকে সেবার মানসিকতায় দেখছি। 

পার্টির নেতাকর্মীদের উদ্দেশ্যে জিএম কাদের বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন জাতীয় পার্টিকে শক্তিশালী করতে। সবাইকে নিয়েই আমরা শক্তিশালী জাতীয় পার্টি গড়তে চাই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম মোহাম্মদ কাদের বলেন, জাতীয় পার্টিতে কোন বিদ্রোহী নেই। 

সভায় ভুলভ্রান্তি শুধরে নিয়ে এবার দলের সাংগঠনিক দিক মজবুত করার প্রত্যয় ব্যক্ত করেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ।

তিনি বলেন, ‘এখন দলকে রিকভারি করার সময় এসেছে। মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আওয়ামী লীগের অবস্থাও আগামী পাঁচ বছরে আরও খারাপ হবে। সুতরাং দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আমাদের অনেক সম্ভাবনা আছে। নিজেদের ভুল ত্রুটিগুলো আমার রুদ্ধদ্বার বৈঠকে এসে বলব। কিন্তু কানামাছি খেলা যাবে না। অন্য কিছু করার ছল করা যাবে না।’ 

মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ বলেন, যারা জাতীয় পার্টি করবেন, তাদের সবাইকেই হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশনা মানতে হবে। আমরা দলকে কখনোই ছোট করতে চাইনা, কাউকে বাদ দিয়ে রাজনীতি করতে চাইনা। আমরা সবাইকে নিয়ে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে কাজ করবো। 

তিনি বলেন, এখন বাংলাদেশে রাজনীতিতে জাতীয় পার্টির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আগামী দিনে শুধু জাতীয় পার্টি একটি বড় দল হিসেবে শক্তিশালী অবস্থান নিবে জাতীয় রাজনীতিতে।

জাতীয় যুব সংহতির সভাপতি আলমগীর শিকদার লোটনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক মাহমুদ আলমের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী এমপি, হাজী সাইফুদ্দীন মিলন, পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা নাজমা ইসলাম এমপি, ভাইস চেয়ারম্যান সরদার শাহজাহান, যুগ্ম মহাসচিব জহিরুল আলম রুবেল। 

উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য আজম খান, ফখরুজ্জামান জাহাঙ্গীর, যুগ্ম মহাসচিব শফিকুল ইসলাম শফিক, হাসিবুল ইসলাম জয়, সঙ্গীতশিল্পী শাফিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, ইসহাক ভূইয়া, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ। 

Advertisement

জিএম কাদের

Advertisement

আরও পড়ুন

নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট, ‘একটা ডিম ১৫ টাকা’

নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট, ‘একটা ডিম ১৫ টাকা’

বিটিএমএর সঙ্গে বৈঠক টেক্সটাইলের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের আশ্বাস বিরোধীদলীয় নেতার

টেক্সটাইলের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের আশ্বাস বিরোধীদলীয় নেতার

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের

‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম