Logo
Logo
×

Advertisement

রাজনীতি

‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পিএম

‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের

তাজনূভা জাবীন। ছবি: সংগৃহীত

Advertisement

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক দফায় ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণের পর এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন অল্টারনেটিভসের সংগঠক তাজনূভা জাবীন। সেখানে তিনি প্রশ্ন রেখেছেন, এলপিজি আমদানিকারক ও অপারেটররা ২৮ সেপ্টেম্বরের বৈঠকে দেশে কোনো সংকট নেই বলে জানানোর মাত্র পাঁচ দিনের মাথায় কেন গ্যাসের দাম বাড়ানো হলো।

রোববার (৪ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এলপিজির দাম বৃদ্ধি, বাজারে কথিত কৃত্রিম সংকট এবং সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাজনূভা জাবীন।

তিনি লিখেছেন, সেপ্টেম্বরের শুরুতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছিল। তবে নির্ধারিত দাম না মেনে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৪০০ থেকে ৮০০ টাকা বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ ওঠে।

তাজনূভা জাবীন বলেন, ‘২৫২ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য ১৮৩৭ টাকা করা হয়েছে। এরই মধ্যে গ্রাহকরা আশঙ্কা করছেন এই সিলিন্ডার এখন ২৬০০/২৭০০ টাকা দিয়ে কিনতে হতে পারে।’

এলপিজি সংকট নিয়ে সরকারের সাম্প্রতিক বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে তিনি লিখেছেন, ‘গত ২৮ সেপ্টেম্বর বাণিজ্যমন্ত্রী এলপি গ্যাসের অপারেটরদের সাথে বৈঠক করেন, পরে মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয় ‘বর্তমানে এলপি গ্যাসের কোনো ধরনের সংকট নেই’ বলে সভায় জানান এলপিজি আমদানিকারক ও অপারেটরগণ।’

এর পরই প্রশ্ন তুলে তাজনূভা বলেন, ‘বৈঠকের ঠিক ৫ দিন পর আবার দাম বাড়ানো হল কেন, সংকট না থাকলে?’

দেশে এলপিজি আমদানির বাজার নিয়েও নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। তাজনূভা জাবীন লিখেছেন, ‘দেশে এলপিজি গ্যাস আমদানি হয় বেসরকারিভাবে। বিইআরসির তথ্য মতে, দেশে এলপিজি ব্যবসার লাইসেন্স নেওয়া ৫২টি কোম্পানির মধ্যে মূলত ৮/৯টি কোম্পানিই এলপিজি নিয়মিত আমদানি করে থাকে। আমদানিকারক/ব্যবসায়ীরা জানতেন অক্টোবর মাসের জন্য অর্ডার কম করা হয়েছে, সরবরাহ কম থাকবে সো আগে মজুদ করা হচ্ছে এই মাসে সরকার দাম বাড়াতে বাধ্য থাকবে বলে।’

বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ প্রসঙ্গে তিনি একটি সংবাদ প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, ‘বাজারে গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কয়েকটি এলপিজি অপারেটর (কোম্পানি) বড় ধরনের মুনাফা তুলে নিতে পাঁয়তারা করছে বলে দুটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। সংস্থা দুটি সরকারের শীর্ষ পর্যায়ে জানানোয় শনিবার দেশের এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোটাব) সঙ্গে বৈঠক করেছেন জ্বালানিমন্ত্রী।’

এর আগে বাণিজ্যমন্ত্রী জেলা প্রশাসকদের এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে নির্দেশ দিয়েছিলেন উল্লেখ করে তাজনূভা সরকারের পদক্ষেপ নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘বাণিজ্যমন্ত্রী কিছুদিন আগে অনলাইন মিটিং করে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন কেউ কৃত্তিম সংকট তৈরি করে যাতে বেশি দামে গ্যাস বিক্রি করতে না পারে সেজন্য যথাযথ পদক্ষেপ নিতে। ভালো কথা, তারপর? এটুকু করেই শেষ?’

সরকারের সমালোচনার কারণ ব্যাখ্যা করে তাজনূভা জাবীন বলেন, ‘আমি বা আমরা আসলে শুধু শুধু সরকারের সমালোচনা করার খাতিরে সমালোচনা করার জন্য এসব বলি না। গণঅভ্যুথানের পর আমরা জনস্বার্থে জড়িত প্রত্যেকটা বিষয়ে নাক গলাব। কারণ এই দুর্দশা থেকে মুক্তির জন্যই মানুষ রক্ত দিয়েছে। আমরা দেখছি আমলা আর ব্যবসায়ীদের কাছে এই দেশের জনগণ জিম্মি হয়ে ছিল, এখন আরও হচ্ছে।’

এলপিজির দাম বৃদ্ধির পেছনে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবের কথাও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, ‘মধ্যপ্রাচ্য যুদ্ধ, হরমুজ প্রণালী এসব কারণকে পূজি করে কেউ জনগণকে ধোঁকা দিচ্ছে কিনা, কষ্টের মধ্যে ফেলছে কিনা, কেন ৫ দিন আগে সংকট নেই বলে আবার সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানো হলো, এর পরিষ্কার জবাব আমরা সরকারের কাছে চাই।’

সবশেষে ঢাকার জীবনযাত্রার ব্যয় ও নাগরিক দুর্ভোগ নিয়েও মন্তব্য করেন তাজনূভা। তিনি লিখেছেন, ‘আর এই ঢাকা। কোনো এক সময় বিখ্যাত বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে স্টাডি করে রিসার্চ করা হবে কেন ঢাকা বসবাসের সবচেয়ে অযোগ্য শহর আবার সবচেয়ে ব্যয়বহুল শহর।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়ল যেসব কারণে

এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়ল যেসব কারণে

নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান, ১০২ প্রতিষ্ঠানকে জরিমানা

নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান, ১০২ প্রতিষ্ঠানকে জরিমানা

এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল যত

এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল যত

এলপি গ্যাসের দাম আরও বাড়ছে, ঘোষণা আসছে

এলপি গ্যাসের দাম আরও বাড়ছে, ঘোষণা আসছে

ঘরের রান্নায় সিলিন্ডার গ্যাসের খরচ কমাবেন যেভাবে

ঘরের রান্নায় সিলিন্ডার গ্যাসের খরচ কমাবেন যেভাবে

এলপি গ্যাস বিক্রি ও মজুত নিয়ে কড়া বার্তা

এলপি গ্যাস বিক্রি ও মজুত নিয়ে কড়া বার্তা

আরও পড়ুন

‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের

‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের

সালমান মুক্তাদিরের সেই মন্তব্যের জবাব দিলেন নাছির

সালমান মুক্তাদিরের সেই মন্তব্যের জবাব দিলেন নাছির

যেসব কারণে ইমেজ সংকটে জামায়াত

যেসব কারণে ইমেজ সংকটে জামায়াত

আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেফতার

আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম