Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সালমান মুক্তাদিরের সেই মন্তব্যের জবাব দিলেন নাছির

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পিএম

সালমান মুক্তাদিরের সেই মন্তব্যের জবাব দিলেন নাছির

সালমান মুক্তাদির (বামে) ও নাছির উদ্দীন নাছির। ছবি: সংগৃহীত

Advertisement

কনটেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের ‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’ মন্তব্যের সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেছেন, সালমান মুক্তাদিরের দেশের ছাত্ররাজনীতির বর্তমান বাস্তবতা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নাও থাকতে পারে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সালমান মুক্তাদিরের বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন নাছির উদ্দিন নাছির।

পোস্টে নাছির উদ্দীন নাছির লিখেছেন, ‘জনাব সালমান মুক্তাদিরের একটি বক্তব্য আমার গোচরীভূত হয়েছে। তিনি বলেছেন, ছাত্রদলে কোনো ছাত্র নেই। তার এই মন্তব্য থেকে আমার মনে হয়েছে, দেশের ছাত্ররাজনীতির বর্তমান বাস্তবতা সম্পর্কে হয়তো তার পূর্ণাঙ্গ ধারণা নেই।’

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে তরুণ প্রজন্মের একটি অংশের মধ্যে যে রাজনীতিবিমুখতা সৃষ্টি হয়েছিল, তার প্রভাব হয়তো এমন ধারণার জন্ম দিয়েছে। কিন্তু বাস্তবতা হলো, বর্তমানে দেশের দুই হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এসব প্রতিষ্ঠানে আমাদের নেতাকর্মীদের সিংহভাগই নিয়মিত শিক্ষার্থী।’

নাছির উদ্দীন নাছির বলেন, ‘বিগত সতেরো বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের নিয়মিত শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ও সাহসী ভূমিকা পালন করেছেন। পরীক্ষার হল ও ক্লাসরুম থেকে ধরে নিয়ে অনেককে নির্যাতন করে কারাগারে পাঠানো হয়েছে। এমনকি কারাগারে বন্দী অবস্থায়ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী পরীক্ষায় অংশ নিয়েছেন। শিক্ষা ও রাজনৈতিক অধিকার—দুটিই ধরে রাখার জন্য তাদের এই ত্যাগ ও সংগ্রামের ইতিহাস অস্বীকার করার সুযোগ নেই।’

সর্বশেষ জুলাই গণ-অভ্যুত্থানেও ওয়াসিম আকরামসহ ছাত্রদলের অনেক নিয়মিত শিক্ষার্থী শহীদ হয়েছেন উল্লেখ করে নাছির উদ্দিন নাছির বলেন, ‘তাদের আত্মত্যাগই প্রমাণ করে, দেশের গণতান্ত্রিক আন্দোলনে নিয়মিত শিক্ষার্থীদের অংশগ্রহণ কতটা গভীর ও বাস্তব।’

সালমান মুক্তাদিরকে ছাত্রদলের কার্যক্রম সরেজমিনে দেখার আহ্বান জানিয়ে নাছির উদ্দীন নাছির আরও বলেন, ‘তাই সালমান মুক্তাদিরের প্রতি আমার আন্তরিক আমন্ত্রণ—আপনি আপনার পছন্দমতো বাংলাদেশের যেকোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আসুন। আমাদের নিয়মিত শিক্ষার্থীরা আপনাকে স্বাগত জানাবে। তাদের সঙ্গে কথা বলুন, খোঁজ নিন, বাস্তবতা নিজ চোখে দেখুন। আশা করি তখন আপনার ভুল ধারণার অবসান হবে এবং আপনি উপলব্ধি করবেন—ছাত্রদলে নিয়মিত শিক্ষার্থীদের সংখ্যাই সিংহভাগ।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

রাবিতে হামলায় সাংবাদিকসহ আহত ১০

রাবিতে হামলায় সাংবাদিকসহ আহত ১০

জাবি ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার, আরেকজনকে শোকজ

জাবি ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার, আরেকজনকে শোকজ

ছাত্রদল ও সাইবার দলের আরও তিন নেতা গ্রেফতার

রাড্ডা সেন্টারে হামলা-ভাঙচুর ছাত্রদল ও সাইবার দলের আরও তিন নেতা গ্রেফতার

১৬ বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ২৯ শীর্ষ নেতাকে শোকজ ছাত্রদলের

১৬ বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ২৯ শীর্ষ নেতাকে শোকজ ছাত্রদলের

প্রতিবাদ করলে বহিষ্কারই হতে হয়, স্বেচ্ছায় চলে যাওয়াই ভালো না?

পদত্যাগ নিয়ে ছাত্রদল নেত্রী প্রতিবাদ করলে বহিষ্কারই হতে হয়, স্বেচ্ছায় চলে যাওয়াই ভালো না?

আরও পড়ুন

‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের

‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের

সালমান মুক্তাদিরের সেই মন্তব্যের জবাব দিলেন নাছির

সালমান মুক্তাদিরের সেই মন্তব্যের জবাব দিলেন নাছির

যেসব কারণে ইমেজ সংকটে জামায়াত

যেসব কারণে ইমেজ সংকটে জামায়াত

আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেফতার

আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম