Logo
Logo
×

Advertisement

রাজনীতি

এমপি জাহিদুরকে দলে ফেরালো বিএনপি

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৮ আগস্ট ২০১৯, ০২:১৭ পিএম

এমপি জাহিদুরকে দলে ফেরালো বিএনপি

জাহিদুর রহমান। ফাইল ছবি

Advertisement

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেয়ায় বহিষ্কার হওয়া মো. জাহিদুর রহমানকে দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি। তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। 

বৃহস্পতিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঠাকুরগাঁও-৩ আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলের ব্যানারে নির্বাচন করেন বিএনপি নেতা জাহিদুর রহমান। তিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পদে ছিলেন। একাদশ নির্বাচনের ফল বর্জন করে শপথ না নেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি। দলের সিদ্ধান্ত অমান্য করে এককভাবে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জাহিদুর। পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

জাহিদুরের পাশাপাশি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে উপজেলা নির্বাচনে অংশ নেয়াসহ নানা কারণে দল থেকে বহিষ্কার হওয়া আরও সাত নেতাকে দলে ফিরিয়ে নেয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে নিম্নবর্ণিত নেতৃবৃন্দকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন-

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদুর রহমান, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মহিলা দলের সাবেক সভাপতি রেবেকা সুলতানা স্মৃতি,  চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সৈয়দ জাহেদুল্লাহ কোরাইশী,  হবিগঞ্জের বানিয়াচং উপজেলা মহিলা দলের সাবেক  সভাপতি তানিয়া খানম, বরগুনার বেতাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান কবির,  চান্দনাইশ উপজেলা মহিলা দল নেত্রী শাহনাজ বেগম ও কুমিল্লা উত্তর মহিলা দলের  সাবেক সাংগঠনিক সম্পাদক দিলারা শিরিন। 

Advertisement

বিএনপি জাহিদুর রহমান

Advertisement

আরও পড়ুন

ভাসানী জনশক্তি পার্টি মহাসচিবসহ দুই শীর্ষ নেতা বহিষ্কার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল

মহাসচিবসহ দুই শীর্ষ নেতা বহিষ্কার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল

খালে মরা মুরগি ফেলতে গিয়ে আটক, পুলিশে দিলেন এমপি

খালে মরা মুরগি ফেলতে গিয়ে আটক, পুলিশে দিলেন এমপি

হাসিনার দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

হাসিনার দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

কুরআনের শিক্ষায় সমাজ গঠনে নেতৃত্ব দেওয়ার আহ্বান ডা. শফিকুর রহমানের

কুরআনের শিক্ষায় সমাজ গঠনে নেতৃত্ব দেওয়ার আহ্বান ডা. শফিকুর রহমানের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম