Logo
Logo
×

Advertisement

রাজনীতি

কিছু দূতাবাস ষড়যন্ত্র করছে: জয়

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯, ০৯:৩৯ পিএম

কিছু দূতাবাস ষড়যন্ত্র করছে: জয়

প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ফাইল ছবি

Advertisement

দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন কিছু কিছু দূতাবাস নতজানু সরকার বসাতে তৎপর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। 

তিনি বলেন, এ দেশগুলো নয়; বরং এদেশগুলোর আমাদের দেশে থাকা দূতাবাসগুলো এ ষড়যন্ত্র করছে। 

মঙ্গলবার 'ইয়াং বাংলা উইথ সজীব ওয়াজেদ' অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথাগুলো বলেন।

জয় বলেন, বাংলাদেশের ‘ফ্রিডম অফ স্পিচ’ নিয়ে বেশকিছু দূতাবাস দেখছি কথা বলেছে। এই সুনির্দিষ্ট কিছু দূতাবাস সব সময় আমাদের সবক দেয়ার চেষ্টা করে।

সজীব ওয়াজেদ বলেন, যখনই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, ভালোর দিকে যাচ্ছে, তখনই কিছু কিছু শ্রেণি, কিছু কিছু দূতাবাস (ষড়যন্ত্র করে)। আমি দেশের কথা বলব না, শুধুমাত্র এ দেশে থাকা তাদের দূতাবাসগুলোর কথা বলছি যারা এখানে বসে ষড়যন্ত্র করার চেষ্টা করে যাচ্ছে। বিশেষত মার্কিন দূতাবাস। আর তাদের উদ্দেশ্য কী? তারা কিন্তু একটি শক্তিশালী সরকার চায় না। তারা চায় একটা ছোটখাটো সরকার থাকবে। যাদেরকে তারা হুকুম করবে আর সেই সরকার দূতাবাসের হুকুমে চলবে।

তিনি মার্কিন দূতাবাসে গিয়ে তার হওয়া অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেন, যখনই মার্কিন দূতাবাসের কোনো অনুষ্ঠানে আমি গিয়েছি, ওখানে জামায়াত এবং যুদ্ধাপরাধী থাকবেই। তারা (মার্কিন দূতাবাস) দাওয়াত করবেই। মার্কিন দূতাবাস হয়ে গেছে জামায়াতের ঘাঁটি, যুদ্ধ অপরাধীদের ঘাঁটি। আর তারা এদের সঙ্গে মিলে সবসময় ষড়যন্ত্র করতে থাকে। আমরা কি চাই এমন একটা নতজানু সরকার, যারা দূতাবাসের হুকুম অনুসারে চলবে, এমন সরকার কি আমরা চাই?

অনুষ্ঠানে তরুণদের দেশ গঠনে বিভিন্ন উদ্যোগের কথা শোনেন সজীব ওয়াজেদ। সেখানে থাকা তরুণদের দেশ গঠনের পথে সৃষ্টি হওয়া বিভিন্ন বাধা এবং সেই বাধা উৎরে এগিয়ে যাওয়া বিষয়ে পরামর্শও গ্রহণ করেন তিনি।

Advertisement

সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগ

Advertisement

আরও পড়ুন

ভাসানী জনশক্তি পার্টি মহাসচিবসহ দুই শীর্ষ নেতা বহিষ্কার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল

মহাসচিবসহ দুই শীর্ষ নেতা বহিষ্কার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল

খালে মরা মুরগি ফেলতে গিয়ে আটক, পুলিশে দিলেন এমপি

খালে মরা মুরগি ফেলতে গিয়ে আটক, পুলিশে দিলেন এমপি

হাসিনার দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

হাসিনার দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

কুরআনের শিক্ষায় সমাজ গঠনে নেতৃত্ব দেওয়ার আহ্বান ডা. শফিকুর রহমানের

কুরআনের শিক্ষায় সমাজ গঠনে নেতৃত্ব দেওয়ার আহ্বান ডা. শফিকুর রহমানের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম