Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

সাদ এরশাদ জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯, ০৩:১৯ পিএম

সাদ এরশাদ জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব

Advertisement

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগির আল মাহি ওরফে সাদ এরশাদকে দলের যুগ্ম মহাসচিব করা হয়েছে। মঙ্গলবার পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তাকে এ পদে নিয়োগ দেন।

জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক রাহগির আল মাহি ওরফে সাদ এরশাদকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন।

এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

হুসেইন মুহম্মদ এরশাদ মারা যাওয়ায় রংপুর-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সাদ এরশাদ। ১০ অক্টোবর একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেন এরশাদপুত্র।

৫ অক্টোবর অনুষ্ঠিত ওই উপনির্বাচনে ৪২ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হন সাদ এরশাদ। ১৭৫ কেন্দ্রে ৫৮ হাজার ৮৭৮ ভোট পান তিনি। এ ছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রিটা রহমান পান ১৬ হাজার ৯৪৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ পান ১৪ হাজার ৯৮৪ ভোট।

Advertisement

জাতীয় পার্টি সাদ এরশাদ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম