Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বিএনপি থেকে পদত্যাগ করছেন মেয়র আরিফসহ কেন্দ্রীয় ৪ নেতা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯, ০৬:২৬ পিএম

বিএনপি থেকে পদত্যাগ করছেন মেয়র আরিফসহ কেন্দ্রীয় ৪ নেতা

মেয়র আরিফুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত

Advertisement

সিলেট জেলা ও মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর নবগঠিত কমিটিতে যুবদলের সাবেক নেতাদের মূল্যায়ন না করায় কেন্দ্রীয় পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এমএ হক, তাহসীনা রুশদীর লুনা, ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ কয়েক নেতা।

শনিবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে কেন্দ্রীয় পদ থেকে অব্যাহতি চেয়ে লিখিত আবেদন করবেন তারা।  শুক্রবার রাতে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেন সিলেটের নেতারা।

পদত্যাগের বিষয়ে মেয়র আরিফ বলেন, লন্ডন থেকে যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এ কারণে রাজপথে যারা আন্দোলন-সংগ্রাম করছেন, তাদের জেলা ও মহানগর যুবদলের কমিটিতে মূল্যায়ন করা হয়নি। এমনকি যারা দলের পক্ষে আন্দোলন করে নির্যাতিত হয়েছেন, তাদেরও মূল্যায়ন করা হয়নি। এ কারণে আমরা আজ কেন্দ্রীয় পদ থেকে পদত্যাগ চেয়ে একটি লিখিত আবেদন করব।

পদত্যাগের তালিকায় প্রায় ৮-১০ জন কেন্দ্রীয় নেতা আছেন বলে জানান মেয়র। এ সময় তিনি বলেন, আমরা পদত্যাগ করলেও বিএনপির সঙ্গে থাকব।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু সিলেট জেলা ও মহানগর শাখার কমিটি ঘোষণা করেন। 

কমিটিতে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান পাপলুকে জেলার আহ্বায়ক করে ২৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এ ছাড়া নজিবুর রহমান নজিবকে মহানগর যুবদলের আহ্বায়ক করে ২৭ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়।

Advertisement

মেয়র আরিফুল হক চৌধুরী বিএনপি পদত্যাগ

Advertisement

আরও পড়ুন

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি শুক্রবার

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি শুক্রবার

সাবেক ছাত্রদল নেতা সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

সাবেক ছাত্রদল নেতা সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

দুর্গোৎসবে বিএনপির নেতাকর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবে: রিজভী

দুর্গোৎসবে বিএনপির নেতাকর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবে: রিজভী

সাইফুল হক নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী

নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম