Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ভুলের কারণে বিএনপি ধ্বংস হতে বসেছে: নাসিম

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯, ১০:৩৩ পিএম

ভুলের কারণে বিএনপি ধ্বংস হতে বসেছে: নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। ফাইল ছবি

Advertisement

আওয়ামী লীগ নয়, ভুলের কারণে বিএনপি ধ্বংস হতে বসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।

বিএনপির সমালোচনা করে তিনি বলেছেন, ‘আপনারা যখন ক্ষমতায় ছিলেন, তখন বাংলাদেশ তো পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আপনাদের নেত্রী দুর্নীতির কারণে জেলে। তাই আর যাই হোক, দুর্নীতি নিয়ে কথা বিএনপি নেতাদের মুখে শোভা পায় না।’

শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি অভ্যর্থনা উপকমিটির সভায় তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, ‘দুর্নীতির কারণে আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে’- বিএনপি নেতাদের এমন বক্তব্যে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাই একমাত্র নেত্রী যিনি নিজের দল থেকে দুর্নীতিবিরাধী অভিযান শুরু করেছেন। অতীতে এই সাহস কেউ দেখাতে পারেনি। বিএনপি যখন ক্ষমতায় ছিল, তারা দুর্নীতিবাজদের অশ্রয়-প্রশ্রয় দিয়েছিল।’ 

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব হত্যার বিচার করছেন। কিন্তু বিএনপি ক্ষমতায় থাকাকালীন কোনো হত্যার বিচার করেনি, বরং খুনিদের অশ্রয়-প্রশ্রয় দিয়েছে। এ কারণেই আজ তাদের এই অবস্থা।’ 

সভায় উপকমিটির সদস্য সচিব ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘২০২১ সালে মুজিববর্ষের অনুষ্ঠানমালায় বিদেশি অনেক অতিথিকে আমন্ত্রণ জানানো হবে। এ কারণে এবারের সম্মেলনে বিদেশি অতিথি থাকছে না।’ 

সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও অ্যাডভোকেট কামরুল ইসলাম, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, উপদফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রিয়াজুল কবির কাওছার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না প্রমুখ।

Advertisement

বিএনপি আওয়ামী লীগ মোহাম্মদ নাসিম

Advertisement

আরও পড়ুন

নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট, ‘একটা ডিম ১৫ টাকা’

নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট, ‘একটা ডিম ১৫ টাকা’

বিটিএমএর সঙ্গে বৈঠক টেক্সটাইলের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের আশ্বাস বিরোধীদলীয় নেতার

টেক্সটাইলের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের আশ্বাস বিরোধীদলীয় নেতার

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের

‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম