Logo
Logo
×

Advertisement

রাজনীতি

‘সিটিং সার্ভিস লেখা কিছু গাড়ি আসলে চিটিং সার্ভিস’

Advertisement

Icon

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯, ০৩:৩৮ পিএম

‘সিটিং সার্ভিস লেখা কিছু গাড়ি আসলে চিটিং সার্ভিস’

Advertisement

সিটিং সার্ভিসের নামে কিছু গণপরিবহনের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে হুশিয়ার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সিটিং সার্ভিস লেখা কিছু বাস আসলে চিটিং সার্ভিস। তারা যাত্রীদের সঙ্গে প্রতারণা করছে।

রোববার রাজধানীর কুড়িলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) অডিটোরিয়ামে ‘সড়ক নিরাপত্তা ও সড়ক পরিবহন আইন-২০১৮’ বিষয়ক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

‘নিরাপদ সড়ক আইন, ২০১৮’ কার্যকরের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, আইন কার্যকরের মাধ্যমে বেশি জরিমানা আদায় করা হলেও এর মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। 

‘নতুন সড়ক আইনে বেশি জরিমানা মানে বেশি অর্থ নেয়া নয়। বেশি জরিমানা দিলে শৃঙ্খলা ফিরে আসবে’-যোগ করেন কাদের।

সড়কে শৃংখলার অভাব রয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, অবকাঠামোগত উন্নয়নের কমতি নেই। কিন্তু, আমাদের সংকট হচ্ছে সড়কে শৃঙ্খলা। এই শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে যাচ্ছি। আমাদের সমস্যা হচ্ছে, কোথাও দুর্ঘটনা ঘটলে স্থানীয় জনগণ রাস্তায় নেমে আসে। 

সড়কে বিশৃঙ্খলার জন্য মোটরসাইকেলকে দায়ী করে ওবায়দুল কাদের বলেন, সড়কে বিশৃঙ্খলার জন্য মোটরসাইকেল দায়ী। তারা নিজেদের পথের রাজা মনে করে। এটা একটা উপদ্রব। আমরা যে পারি না, তা না। এখন ঢাকা শহরে কোথাও হেলমেট ছাড়া চালক-যাত্রী পাবেন না। আর যারা বাইকে হেলমেট পরে না, তারা হলো রাজনৈতিক কর্মী। এখন আগের চেয়ে উল্টো পথে চলার অভ্যাস কমেছে। ভিআইপি বিড়ম্বনাও অনেক কমেছে।

পদ্মা সেতুর কাজ দ্রুত শেষ করার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, পদ্মাসেতু এখন দাঁড়িয়ে গেছে। আমি ১৭৯ বার সেই সেতু পরিদর্শন করেছি। ২০২১ সালেই পদ্মাসেতু খুলে দেয়া হবে।

Advertisement

ওবায়দুল কাদের সিটিং সার্ভিস

Advertisement

আরও পড়ুন

যুবদল নেতাকে ডেকে নিয়ে কুপিয়ে জখম

যুবদল নেতাকে ডেকে নিয়ে কুপিয়ে জখম

মিষ্টির রাজনৈতিক উত্থান যেভাবে

মিষ্টির রাজনৈতিক উত্থান যেভাবে

মাদক সেবনের ভিডিও ভাইরাল, পদ হারালেন এনসিপি নেতা

মাদক সেবনের ভিডিও ভাইরাল, পদ হারালেন এনসিপি নেতা

ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার করে রাষ্ট্র চালানো যায় না: গয়েশ্বর

ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার করে রাষ্ট্র চালানো যায় না: গয়েশ্বর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম