Logo
Logo
×

Advertisement

রাজনীতি

‘আওয়ামী লীগ এখন লটারির নাম’

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৩ মার্চ ২০২০, ০২:৫৯ পিএম

‘আওয়ামী লীগ এখন লটারির নাম’

Advertisement

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল বলেছেন, আওয়ামী লীগ সরকারের কারণেই দেশে পাপিয়াদের উত্থান হয়েছে। আওয়ামী লীগ করে অবৈধভাবে তারা আর্থিকভাবে ফুলেফেঁপে উঠছেন। আওয়ামী লীগ এখন রাজনৈতিক দলের নাম নয়, আওয়ামী লীগ এখন লটারির নাম।

বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান বলেন, সরকারের জবাবদিহি নেই বলেই পানি ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। একদিকে পানি, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের পকেট কাটা হচ্ছে, অন্যদিকে দেশের হাজার কোটি টাকা পাচার করা হয়েছে।

তিনি বলেন, জামিনযোগ্য মামলায় বেগম জিয়ার মুক্তি দেয়া হচ্ছে না। রাজপথে আন্দোলনের মাধ্যমে এ সময় নেতাকর্মীদের বেগম জিয়াকে মুক্ত করার আহ্বান জানান সেলিমা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, কৃষক দলের সদস্য সচিব হাসান জাফির তুহিন প্রমুখ।

Advertisement

হাবিব উন নবী খান সোহেল বিএনপি

Advertisement

আরও পড়ুন

ড. খন্দকার মোশাররফের ৮১তম জন্মদিন আজ

ড. খন্দকার মোশাররফের ৮১তম জন্মদিন আজ

এবার ঢাকায় বিএনপির ৩ নেতা বহিষ্কার

এবার ঢাকায় বিএনপির ৩ নেতা বহিষ্কার

ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র গঠনে গুরুত্ব দেওয়ার আহ্বান

ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র গঠনে গুরুত্ব দেওয়ার আহ্বান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম