Logo
Logo
×

Advertisement

রাজনীতি

আল্লামা শফীর মৃত্যু দেশবাসীর জন্য অপূরণীয় ক্ষতি: বিএনপি

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২০, ১০:১৯ পিএম

আল্লামা শফীর মৃত্যু দেশবাসীর জন্য অপূরণীয় ক্ষতি: বিএনপি

২০১৭ সালে রাজধানীর আজগর আলী হাসপাতালে আল্লামা শফীকে দেখতে যান মির্জা ফখরুল। ফাইল ছবি

Advertisement

হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুকে দেশবাসীর জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক শোকবার্তায় এ মন্তব্য করেন।

শোকবাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মরহুম শাহ্ আহমদ শফীকে ইসলামী চিন্তা জগতের একজন বরেণ্য আলেম। তাঁর মৃত্যু দেশবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি।

বিএনপি মহাসচিব আরও বলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দেশের প্রখ্যাত আলেম আল্লামা শাহ্ আহমদ শফীর পৃথিবী থেকে চিরবিদায়ে ইহকাল ও পরকালের সঠিক দিক নির্দেশনা পেতে বঞ্চিত হলো দেশবাসী। তিনি মানুষকে সুপথে চলার জন্য কোরান-হাদিস যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবে বক্তব্য রেখেছেন। নম্রতা, বিনয় ও সৌজন্যবোধ ছিল তাঁর স্বভাবজাত। ইসলামী চিন্তাবিদ হিসেবে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। দেশের স্বনামধন্য ইসলামী চিন্তাবিদ শাহ্ আহমদ শফী’র মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ ও খ্যাতিমান আলেমকে হারালো, যেটি সহজে পূরণ হবার নয়।”

বিএনপি মহাসচিব শোকবার্তায় শাহ্ আহমদ শফীর রুহের মাগফিরাত কামনা করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুনগ্রাহী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা জানান।

Advertisement

আল্লামা শফী মৃত্যু অপূরণীয় ক্ষতি বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Advertisement

আরও পড়ুন

সোহরাওয়ার্দী হাসপাতাল শিশুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা, আটক ১

শিশুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা, আটক ১

‘নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ’

‘নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ’

মুরাদনগরের ইউপি চেয়ারম্যান প্রার্থীর সাক্ষাৎকার নেবেন আসিফ মাহমুদ

মুরাদনগরের ইউপি চেয়ারম্যান প্রার্থীর সাক্ষাৎকার নেবেন আসিফ মাহমুদ

এনসিপির জেলা কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে হট্টগোল

এনসিপির জেলা কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে হট্টগোল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম