Logo
Logo
×

Advertisement

রাজনীতি

মোদির ঢাকা সফর নিয়ে দলের অবস্থান জানাবে বিএনপি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ মার্চ ২০২১, ০২:০৬ পিএম

মোদির ঢাকা সফর নিয়ে দলের অবস্থান জানাবে বিএনপি

Advertisement

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে আগামী ২৬ মার্চ বাংলাদেশে আসবেন। তবে মোদির ঢাকা সফর নিয়ে দলের অবস্থান এখনও স্পষ্ট করেনি বিএনপি। 

গত শনিবার বিকালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় মোদির আসন্ন সফর নিয়ে আলোচনা হয়। 

ওই সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।    

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি জানিয়েছে, সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকালীন দেওয়া বক্তব্য এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফরের বিষয়ে আলোচনা হয়। 

এ বিষয়ে পরে প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে বিএনপির অবস্থান গণমাধ্যমে জানানো হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

Advertisement

মোদি ঢাকা সফর

Advertisement

আরও পড়ুন

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি শুক্রবার

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি শুক্রবার

সাবেক ছাত্রদল নেতা সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

সাবেক ছাত্রদল নেতা সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

দুর্গোৎসবে বিএনপির নেতাকর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবে: রিজভী

দুর্গোৎসবে বিএনপির নেতাকর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবে: রিজভী

সাইফুল হক নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী

নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম