Logo
Logo
×

Advertisement

রাজনীতি

‘আ.লীগ নেতাকর্মীদের রাজপথ দখলের হুমকি দিয়ে লাভ নেই’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ আগস্ট ২০২২, ০২:৪৯ পিএম

‘আ.লীগ নেতাকর্মীদের রাজপথ দখলের হুমকি দিয়ে লাভ নেই’

Advertisement

বিএনপির হুমকি-ধমকি বাস্তবে যতটা গর্জে, ততটা বর্ষে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  

বুধবার সকালে রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের রাজপথ দখলের হুমকি দেওয়া প্রসঙ্গে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, রাজপথ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, রাজপথ জনগণের সম্পত্তি, কাজেই জনগণের সম্পত্তি সুরক্ষার দায়িত্ব সরকারের। 

আওয়ামী লীগের লড়াকু নেতাকর্মীদের রাজপথ দখলের হুমকি দিয়ে কোনো লাভ নেই উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ রাজপথে আন্দোলন-সংগ্রাম করেই সরকারে এসেছে। 

তিনি বলেন, রাজপথে ত্যাগ-তিতিক্ষার অভিজ্ঞতা আমাদের (আওয়ামী লীগের) আছে।

আওয়ামী লীগ নয়, বাংলাদেশ থেকে পালানোর ইতিহাস বিএনপির এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি, রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে। আওয়ামী লীগের পালানোর কোনো ইতিহাস নেই। 

আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা আওয়ামী লীগের শিকড় এ দেশের মাটি ও মানুষের অনেক গভীরে— এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, যত সংকট আর ষড়যন্ত্রই হোক না কেন, আওয়ামী লীগ এ দেশেই থাকবে। দেশের মাটি ও মানুষের মাঝে থাকবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি নেতাদের হুশিয়ার করে দিয়ে বলেন, রাজপথ দখলের নামে তারা যদি আবারও জ্বালাও-পোড়াও এবং আগুনসন্ত্রাসের পথ বেছে নেয়, তা হলে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে জনগণকে সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। 

এর আগে সেতু ভবনে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত চায়না রাষ্ট্রদূত লি জিমিং এক সৌজন্য সাক্ষাৎ করেন। 

এ সময় পিরোজপুর জেলার কচা নদীর ওপর নবনির্মিত অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু ( বেকুটিয়া)  হস্তান্তর ও এর উদ্বোধন এবং এ বছরের শেষ দিকে  কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া চীনের সহায়তায় অন্যান্য প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।
 

Advertisement

‘আ.লীগ নেতাকর্মী রাজপথ দখল হুমকি লাভ

Advertisement

আরও পড়ুন

ব্রাহ্মণপাড়ায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন

ব্রাহ্মণপাড়ায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন

ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ

ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ

জুলাই যোদ্ধাদের ত্যাগে ফিরেছে গণতন্ত্র: রিজভী

জুলাই যোদ্ধাদের ত্যাগে ফিরেছে গণতন্ত্র: রিজভী

সারজিসকে রাজনীতি ছাড়তে বললেন ফারুক

সারজিসকে রাজনীতি ছাড়তে বললেন ফারুক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম