Logo
Logo
×

Advertisement

রাজনীতি

জুলাই যোদ্ধাদের ত্যাগে ফিরেছে গণতন্ত্র: রিজভী

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো, চরভদ্রাসন প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১০ পিএম

জুলাই যোদ্ধাদের ত্যাগে ফিরেছে গণতন্ত্র: রিজভী

চরভদ্রাসনে আহত জুলাই যোদ্ধাদের মধ্যে নবনির্মিত বাড়ির চাবি, আর্থিক সহায়তার চেক ও সেলাইমেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

Advertisement

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই যোদ্ধারা এ দেশের সম্পদ। তাদের আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদ ও স্বৈরশাসনের পতনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরে এসেছে। ভবিষ্যতে যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বুধবার বেলা সাড়ে ১১টায় ফরিদপুরের চরভদ্রাসনে আহত জুলাই যোদ্ধাদের মধ্যে নবনির্মিত বাড়ির চাবি, আর্থিক সহায়তার চেক ও সেলাইমেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপজেলার গাজীরটেক ইউনিয়নের গাজীরটেক গ্রামে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আলমগীর কবিরের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানে আহত জুলাই যোদ্ধাদের মধ্যে একটি নবনির্মিত বাড়ির চাবি, চারটি আর্থিক সহায়তার চেক ও ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এর মাধ্যমে তাদের আবাসন, আর্থিক সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এবং ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ইছা।

এছাড়া স্থানীয় বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

৫০ বছর পর পাকিস্তান থেকে স্বজনদের কাছে ফিরলেন পরী

ফমেক হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

ফমেক হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, কেটে দেওয়া হলো চুল

পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, কেটে দেওয়া হলো চুল

৫ মাস পর প্রসূতির মৃত্যু, ৫৫ হাজার টাকায় আগেই আপস

পেটে গজ রেখে সেলাই ৫ মাস পর প্রসূতির মৃত্যু, ৫৫ হাজার টাকায় আগেই আপস

ফরিদপুরে শাশুড়ি ও পুত্রবধূর নামে সারের ডিলারশিপ

ফরিদপুরে শাশুড়ি ও পুত্রবধূর নামে সারের ডিলারশিপ

পদ্মায় বিলীন ৮ কোটি টাকার সেতু

পদ্মায় বিলীন ৮ কোটি টাকার সেতু

আরও পড়ুন

ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ

ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ

জুলাই যোদ্ধাদের ত্যাগে ফিরেছে গণতন্ত্র: রিজভী

জুলাই যোদ্ধাদের ত্যাগে ফিরেছে গণতন্ত্র: রিজভী

সারজিসকে রাজনীতি ছাড়তে বললেন ফারুক

সারজিসকে রাজনীতি ছাড়তে বললেন ফারুক

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বিটিভিতে সরাসরি সম্প্রচারের দাবি তাজনূভার

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বিটিভিতে সরাসরি সম্প্রচারের দাবি তাজনূভার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম