Logo
Logo
×

Advertisement

রাজনীতি

রুমিন ফারহানার ছেড়ে দেওয়া আসনে এমপি হলেন ইনুর স্ত্রী

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ০৭:৫৩ পিএম

রুমিন ফারহানার ছেড়ে দেওয়া আসনে এমপি হলেন ইনুর স্ত্রী

Advertisement

বিএনপির রুমিন ফারহানার পদত্যাগে শূন্য হওয়া জাতীয় সংসদের সংরক্ষিত আসনের (সংরক্ষিত-৫০) উপনির্বাচনে জাসদের সহসভাপতি আফরোজা হক রীনা নির্বাচিত হয়েছেন। তিনি জাসদের সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী।

একাদশ জাতীয় সংসদে বিএনপি ছয়টি আসনে নির্বাচিত হয়েছিল। এর বিপরীতে তাদের সংরক্ষিত আসন ছিল একটি। গত বছরের ১১ ডিসেম্বর রুমিন ফারহানাসহ বিএনপির সংসদ সদস্যরা জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। পরে শূন্য হওয়া আসনটিতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের প্রার্থী করা হয় আফরোজা হককে। 

ওই নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার (৬ মার্চ) ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। 

এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন সাংবাদিকদের বলেন, এই আসনে একজন প্রার্থী ছিলেন। তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তাই তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে ইসি সচিবালয় প্রজ্ঞাপন জারি করবে।

Advertisement

রুমিন ফারহানা এমপি ইনু স্ত্রী

Advertisement

আরও পড়ুন

একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় হাসনাত-সারজিসের ফেসবুক পোস্ট

পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় হাসনাত-সারজিসের ফেসবুক পোস্ট

ঢাকায় জামায়াতের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন আমির

ঢাকায় জামায়াতের দুই মেয়র প্রার্থীকে পরিচয় করিয়ে দিলেন আমির

সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ

সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম