Logo
Logo
×

Advertisement

রাজনীতি

স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে বিএনপি নেত্রী নিপুণ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩, ০৮:৪৮ এএম

স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে বিএনপি নেত্রী নিপুণ

Advertisement

স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে গেলেন বিএনপির ঢাকা জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।  

ইন্টারন্যাশনাল ভিজিটরস লিডারশিপ প্রোগ্রামে (আইভিএলপি) অংশ নিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় ওয়াশিংটনের উদ্দেশে হযরত শাহজালাল (র)  আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি।

'জনসাধারণের নীতিনির্ধারণে নারীর অগ্রগতির প্রভাব: নারী আইনপ্রণেতা এবং স্টাফ’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব ও দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নিপুণ রায়।

ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় এই অনুষ্ঠান আগামী ১ মে থেকে ১৯ মে পর্যন্ত চলবে। এতে বিদেশি নেতা, আমেরিকার আইনপ্রণেতা ও আমেরিকার সহকর্মীদের সঙ্গে সাক্ষাৎ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্কৃতি এবং জনগণের সঙ্গে আরও ভালোভাবে পরিচিত হওয়ার সুযোগ হবে।

এর প্রধান লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন করা।

ঢাকা ত্যাগের আগে এ বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী যুগান্তরকে বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা হবে।

তা ছাড়া বহু দিন ধরে বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্ব চলছে, তার পরও সার্বিকভাবে রাজনীতিতে নারীর অংশগ্রহণ সুখকর নয়। নারী ও পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা করতে গেলে নারীকে সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে থাকতে হবে।

সে জন্য রাজনীতিতে নারীর সক্রিয় ভূমিকা থাকতে হবে। অন্যদিকে দেশে ঢালাওভাবে আইন প্রণয়ন করা হয়, কিন্তু আইনটি নারীবান্ধব কিনা, সে বিষয়ে লক্ষ্য রাখা হয় না।

তিনি আরও বলেন, অনুষ্ঠানে বাংলাদেশে নারী অধিকার, রাজনীতিতে এবং আইন প্রণয়ন প্রক্রিয়ায় নারী অংশগ্রহণ প্রভৃতি তুলে ধরা হবে।

Advertisement

যুক্তরাষ্ট্রে .বিএনপি.নিপুণ.

Advertisement

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ করে সন্তুষ্ট এনসিপি আ.লীগ ও ভারত ইস্যুতে রূপরেখা চান নাহিদ

আ.লীগ ও ভারত ইস্যুতে রূপরেখা চান নাহিদ

গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চলবে: মামুনুল হক

গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চলবে: মামুনুল হক

‘বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান’

‘বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান’

রাজধানীতে কর্মসূচি ঘোষণা করল এনসিপি

রাজধানীতে কর্মসূচি ঘোষণা করল এনসিপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম