Logo
Logo
×

Advertisement

রাজনীতি

শাহজাহান ওমরকে দেখা দিলেন না প্রধান বিচারপতি 

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:০৬ পিএম

শাহজাহান ওমরকে দেখা দিলেন না প্রধান বিচারপতি 

ফাইল ছবি।

Advertisement

প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে চেয়ে সময় পাননি ব্যারিস্টার শাহজাহান ওমর। 

সাক্ষাতের উদ্দেশে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে আসেন তিনি। কিছুক্ষণ আপিল বিভাগে অপেক্ষা করে বেলা ১১টার দিকে চলে যান শাহজাহান ওমর। যদিও এ বিষয়ে কথা বলতে অস্বীকার করেন তিনি। 

আরও পড়ুন: আ.লীগে যাওয়ার আগে জেলে ফখরুল-আব্বাসের সঙ্গে কী কথা হয়েছিল শাহজাহান ওমরের?

তবে সুপ্রিমকোর্ট প্রশাসন বলছে, ব্যারিস্টার শাহজাহান ওমর প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে এসেছিলেন। অপেক্ষাও করেছিলেন। কিন্তু সেই সময় প্রধান বিচারপতির অনুমতি না মেলায় ফিরে যান তিনি।

এর আগে মঙ্গলবার বেলা ২টার পরে শাহজাহান ওমর সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশন ভবনে যান। প্রায় ১৫ মিনিটের মতো সিইসির দপ্তরে ছিলেন তিনি। তবে সাক্ষাতের বিষয়ে গণমাধ্যমকে মন্তব্য করতে রাজি হননি তিনি।

ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম। জানা গেছে, এবার আচরণবিধি লঙ্ঘন করায় নির্বাচন অনুসন্ধান কমিটি তাকে শোকজ করেছে।

শোকজ নোটিশে শাহজাহান ওমর নির্বাচনি এলাকায় সমাবেশে অংশগ্রহণ ও  বক্তব্য দেওয়ার কথা বলা হয়। তার পাশে বন্দুক হাতে একজনকে দেখা যাওয়ার বিষয়টিও শোকজে উল্লেখ করা হয়। বুধবারের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়।
 

Advertisement

শাহজাহান ওমর প্রধান বিচারপতি

Advertisement

আরও পড়ুন

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বিএনপির দুই নেতার পদ স্থগিত

চাঁদাবাজ-দখলদারদের বিরুদ্ধে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর, জবাবদিহি করতে হবে এমপিদের

চাঁদাবাজ-দখলদারদের বিরুদ্ধে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর, জবাবদিহি করতে হবে এমপিদের

সর্বত্র সিন্ডিকেটের দৌরাত্ম্য চলছে: মামুনুল হক

সর্বত্র সিন্ডিকেটের দৌরাত্ম্য চলছে: মামুনুল হক

আত্মগোপনেই মারা গেলেন গোপালগঞ্জ জেলা আ.লীগ সভাপতি

আত্মগোপনেই মারা গেলেন গোপালগঞ্জ জেলা আ.লীগ সভাপতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম