Logo
Logo
×

Advertisement

রাজনীতি

গণতন্ত্রকামী নেতাকর্মীরা এখনো আন্দোলনে আছেন: আমির খসরু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ১০:১৬ পিএম

গণতন্ত্রকামী নেতাকর্মীরা এখনো আন্দোলনে আছেন: আমির খসরু

Advertisement

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির পক্ষ থেকে ডাক ছিল নির্বাচন বয়কটের, ভোট বর্জনের। সেই ডাকে সাড়া দিয়ে ৯৫ ভাগ মানুষ ভোট না দিয়ে নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন। 

বুধবার রাজধানীর উত্তরা দিয়াবাড়ীতে উত্তরা পশ্চিম থানাধীন ১ ও ৫১নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ৭ জানুয়ারি নির্বাচনে জনগণ তামাশার নির্বাচন, ডামি নির্বাচন বয়কট করেছে। তাদের সেই আন্দোলন এখনো চলছে। দেশের ৯৫ ভাগ মানুষ তাদের আন্দোলনের অংশ। গণতন্ত্রকামী সবাই এখনো ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আছেন। ৭ জানুয়ারির পর তাদরে আন্দোলন আরও শক্তিশালী হয়েছে, যৌক্তিকতা পেয়েছে। 

আমির খসরু বলেন, ভোটে ৫ ভাগের মধ্যে জাতীয় পার্টি বলেছে ভোট হয়নি, আওয়ামী লীগের মনোনীত যারা প্রার্থী ছিলেন যারা হেরে গেছেন তারাও বলেছেন নির্বাচন হয়নি। শেখ হাসিনাসহ তার দলের কয়েকজন মন্ত্রী ছাড়া এ নির্বাচনের পক্ষে আর কেউ ছিল না। এই ৯৫ ভাগ মানুষের সঙ্গে আরও যারা নির্বাচনে গিয়েও নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে তাদের নিয়ে আগামী দিনে যে আন্দোলনে যাচ্ছি, সেই আন্দোলন ৭ জানুয়ারির থেকে আরও বেশি শক্তিশালী হবে। সেই আন্দোলনে বাংলাদেশের মানুষ সম্পৃক্ত হয়েছে, সেই আন্দোলনে বাংলাদেশের সুশীল সমাজও সম্পৃক্ত হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, দেশে গণতন্ত্র চর্চা নেই, দেশের বিচার বিভাগ, বাক স্বাধীনতা, মানুষের ভোটাধিকার নেই। জনগণের কোন কথাকেই তারা তোয়াক্কা করছে না। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে আন্দোলনের বিকল্প নেই। 

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, সদস্য আফাজ উদ্দীন আফাজ, হাজী মো. ইউসুফ, এবিএমএ রাজ্জাক, উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতা আব্দুস ছালাম, তুরাগ থানা বিএনপির আহবায়ক আমান উল্লাহ ভূইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক হারুন অর রশীদ খোকা, যুগ্ম আহবায়ক হাজী জহিরুল ইসলাম, চান মিয়া, রফিক মোল্লা, বিমানবন্দর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
 

Advertisement

নেতাকর্মীরা এখনো আন্দোলন

Advertisement

আরও পড়ুন

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

স্থানীয় নির্বাচন নিয়ে ১১ দলে টানাপোড়েন

স্থানীয় নির্বাচন নিয়ে ১১ দলে টানাপোড়েন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম