Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বিরোধীদের কারাগারে পাঠানোই সরকারের প্রধান কর্মসূচি: ফখরুল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ মে ২০২৪, ১০:২৩ পিএম

বিরোধীদের কারাগারে পাঠানোই সরকারের প্রধান কর্মসূচি: ফখরুল

Advertisement

বিএনপির নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোই সরকারের প্রধান কর্মসূচি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

রোববার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। পল্টন থানার একটি মামলায় বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

ফখরুল ইসলাম বলেন, দেশটা এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে। ৭ জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী শাসকগোষ্ঠী অবৈধ ক্ষমতা ধরে রাখতে চায়। এজন্য দেশব্যাপী প্রতিদিনই বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় অবর্ণনীয় নির্যাতন-নিপীড়ন করেছে। 

আর এ ধরনের অপকর্মের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে, দেশের বিরোধী দলগুলো যেন দখলদার সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করতে না পারে। মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে পাঠাচ্ছে। এটা যেন ‘ফ্যাসিস্ট আওয়ামী’ সরকারের প্রধান কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে। ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো সেই কর্মসূচিরই নিরবচ্ছিন্ন অংশ। 

বিএনপি মহাসচিব বলেন, এ ধরনের অমানবিক ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। অবিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে দায়ের করা বানোয়াট ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি। 
 

Advertisement

বিরোধী কারাগার ফখরুল

Advertisement

আরও পড়ুন

ড. খন্দকার মোশাররফের ৮১তম জন্মদিন আজ

ড. খন্দকার মোশাররফের ৮১তম জন্মদিন আজ

এবার ঢাকায় বিএনপির ৩ নেতা বহিষ্কার

এবার ঢাকায় বিএনপির ৩ নেতা বহিষ্কার

ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র গঠনে গুরুত্ব দেওয়ার আহ্বান

ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র গঠনে গুরুত্ব দেওয়ার আহ্বান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম