Logo
Logo
×

Advertisement

রাজনীতি

দেশবাসীকে জামায়াতের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৪:২৮ পিএম

দেশবাসীকে জামায়াতের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা

Advertisement

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। 

শনিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার স্ত্রী হজরত হাজেরা এবং তাদের প্রিয় সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত পবিত্র ঈদুল আজহা আমাদের সামনে সমাগত। ঈদুল আজহা আমাদের ত্যাগ ও কুরবানির আদর্শে উজ্জীবিত করে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একমাত্র আল্লাহর উদ্দেশে সবকিছু ত্যাগ করে দেওয়ার চেতনা আমাদের মনে জাগ্রত করে। সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠায় কুরবানি আমাদের অনুপ্রেরণা দেয়। ত্যাগ ও কুরবানির মানসিকতা নিয়ে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে।’

জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, ‘আমরা এমন এক সময় পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে যাচ্ছি, যখন দেশে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, নৈতিক নানা সংকট বিরাজ করছে। দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। ঘুষ, দুর্নীতি, হত্যা, গুম, খুন, সন্ত্রাস, ধর্ষণ, চাঁদাবাজি ইত্যাদি সমাজ জীবনকে অতিষ্ট করে তুলছে। চাল, আটা, তেল, ডাল, গোশত, মাছ, তরিতরকারি, চিনি ও মসলাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অস্বাভাবিকভাবে হু-হু করে বেড়েই চলেছে। এমতাবস্থায় যেখানে মানুষ দুবেলা দুমুঠো ভাত পেট ভরে খেতে পায় না, সেখানে মানুষ কী করে ঈদুল আজহার আনন্দ উপভোগ করতে পারে! দেশের হতদরিদ্র, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ অনেক কষ্টে দিন যাপন করছে। দায়িত্ব-জ্ঞানহীন সরকার এসব কিছু দেখেও না দেখার ভান করছে। মূলত সরকার জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায়, জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা আছে বলে সরকার মনে করে না।’

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘সরকার গত ৭ জানুয়ারি আবারও প্রহসনের ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করেছে।  নাগরিকদের ভোটাধিকার হরণ করেছে এবং দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। দেশে বাক-স্বাধীনতা, মানবতা ও সুশাসন বলতে কিছু নেই। সরকারের জোর করে ক্ষমতায় টিকে থাকার নোংরা মানসিকতা দেশকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। এ অবস্থা থেকে মহান আল্লাহ তাআলা জাতিকে উদ্ধার করুন এবং শান্তিপূর্ণভাবে সকল সমস্যার সমাধান করুন- এ কামনাই করছি।‘

জামায়াত নেতা বলেন, ‘আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আমরা হজরত ইব্রাহিম (আ.) এবং তার স্ত্রী হজরত হাজেরা ও তাদের ছেলে হজরত ইসমাইল (আ.)-এর মহান ত্যাগের ইতিহাস গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাদের সেই ত্যাগের মহিমায় আমরাও যদি আল্লাহর এ জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজেদের জানমাল ও প্রিয় বস্তুকে কুরবানি করতে পারি, তাহলেই আমাদের যাবতীয় ত্যাগ-কুরবানি আল্লাহর কাছে কবুল ও স্বার্থক হবে, ইনশাআল্লাহ।

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সমস্যায় জর্জরিত দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করছি এবং সবাইকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আমার নিজের এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’

Advertisement

ঈদুল আজহা শুভেচ্ছা অধ্যাপক মুজিবুর রহমান জামায়াত কুরবানি নায়েবে আমির

Advertisement

আরও পড়ুন

‘পতিত স্বৈরাচার ও বিরোধী দলের আঁতাত নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ উদ্বেগজনক’

‘পতিত স্বৈরাচার ও বিরোধী দলের আঁতাত নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ উদ্বেগজনক’

দেশের প্রথম রাজনৈতিক কার্যালয়ে বসল সোলার প্যানেল, বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

দেশের প্রথম রাজনৈতিক কার্যালয়ে বসল সোলার প্যানেল, বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

এবার মাদক নির্মূলে নতুন উদ্যোগের কথা জানালেন ইশরাক

এবার মাদক নির্মূলে নতুন উদ্যোগের কথা জানালেন ইশরাক

‘বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে ছিঁড়ে খাবে আ.লীগ’

‘বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে ছিঁড়ে খাবে আ.লীগ’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম