Logo
Logo
×

Advertisement

রাজনীতি

আমার ভাগিনাকেও আয়নাঘরে রাখা হয়েছিল: সোহেল তাজ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৯:২২ পিএম

আমার ভাগিনাকেও আয়নাঘরে রাখা হয়েছিল: সোহেল তাজ

ফাইল ছবি

Advertisement

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, ২০১৯ সালে আমার ভাগিনাকে অপহরণ করে আয়নাঘরে ১১ দিন রাখা হয়েছিল। অনেক কষ্টে আমার ভাগিনাকে বের করে এনেছিলাম। 

বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাত শেষে এসব কথা বলেন তিনি।

বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও জামায়াত কেন চাচ্ছে না, জানালেন ডা. শফিকুর রহমান

সোহেল তাজ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর আমার ওপর অনেক নির্যাতন করা হয়েছিল। ২০১৩ সালে আমার এক ভাগিনা রাকিবকে পুলিশ দিয়ে নির্যাতন করা হয়েছিল। সেটা নিয়ে মামলা হয়েছিল। 

পরবর্তীতে ২০১৯ সালে আমার ভাগিনাকে অপহরণ করে আয়নাঘরে ১১ দিন রাখা হয়েছিল। অনেক কষ্টে আমার ভাগিনাকে বের করে এনেছিলাম। সেসময় আমি একজন সাধারণ নাগরিক হিসেবে গুম, খুন, হত্যার বিরুদ্ধে প্রতিবাদও করেছিলাম।

অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়ে সোহেল তাজ বলেন, ছাত্র-জনতার গণ অভুত্থানের মধ্য দিয়ে এই সরকার গঠিত হওয়ায় মানুষের প্রত্যাশা তাদের কাছে বেশি। তবে সরকারের প্রথম দায়িত্ব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা। প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।

তিনি বলেন, কোনো সরকারের সময়ই ঘটে যাওয়া গুম, বিচার বহির্ভূত হত্যা গ্রহণযোগ্য নয়। আওয়ামী লীগসহ সব দলেরই আত্ম-সমালোচনা করা উচিত। আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সবাই দোষী নয়। বিষয়গুলো নিয়ে আরও সচেতন হওয়া জরুরি এবং এসবের সঠিক তদন্ত হওয়া প্রয়োজন বলেও মনে করেন সোহেল তাজ।


 

Advertisement

সোহেল তাজ আয়নাঘর সরকার

Advertisement

আরও পড়ুন

নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট, ‘একটা ডিম ১৫ টাকা’

নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট, ‘একটা ডিম ১৫ টাকা’

বিটিএমএর সঙ্গে বৈঠক টেক্সটাইলের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের আশ্বাস বিরোধীদলীয় নেতার

টেক্সটাইলের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের আশ্বাস বিরোধীদলীয় নেতার

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

এখনো এমপি পদে বিতর্কিত নজরুল, যে দাবি জামায়াতের

‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের

‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম