Logo
Logo
×

Advertisement

অন্যান্য

কওমি ছাত্রদের বিসিএসে অংশ নিতে না দেওয়া বৈষম্য: ফয়জুল করীম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৪ পিএম

কওমি ছাত্রদের বিসিএসে অংশ নিতে না দেওয়া বৈষম্য: ফয়জুল করীম

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

Advertisement

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, কওমি মাদ্রাসার স্বাতন্ত্র্যতা ঠিক থাকবে এ বিষয়ে সবাই একমত। কওমি মাদরাসার স্বীকৃতির জন্য শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের (রহ.) আন্দোলনে আমার বাবা সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম পির সাহেব চরমোনাই (রহ.) হাসপাতাল থেকে রাজপথে শরিক হয়েছিলেন। তার উপস্থিতিতে শায়খুল হাদিস (রহ.) বলেছিলেন, আমি আমার ডান হাত পেয়েছি। 

বৈষম্য নিরসনে কওমি সনদের যথাযথ মূল্যায়ন ও বাস্তবায়নের দাবিতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কাকরাইলে জাতীয় সেমিনার-২০২৪-এ প্রধান অতিথির আলোচনায় তিনি এ কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, আমরা কওমি মাদ্রাসার স্বাতন্ত্র্যতা বজায় রেখে যথাযথভাবে স্বীকৃতি ও অধিকার চাই। একজন কওমি মাদ্রাসার ছাত্রকে বিসিএসে অংশগ্রহণের সুযোগ না দেওয়া চরম বৈষম্য। একজন কওমির ছাত্র বিসিএসে অংশ নিয়ে উত্তীর্ণ না হলে আপত্তি নেই কিন্তু তাকে কেন বিসিএসে অংশ নিতে দেওয়া হবে না? 

তিনি বলেন, দেশের সাধারণ শিক্ষার ক্ষেত্রে নৈতিকতা শিক্ষা দেওয়া হয় না। কওমি মাদ্রাসার ছেলেরা বিসিএসে সরাসরি অংশ নিতে পারে না। আমরা চাই সব ক্ষেত্রে কওমি মাদ্রাসার ছাত্ররা প্রতিযোগীতায় অংশ নেবে। 

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচনা করেন- শায়খ জাকারিয়া ইসলামী রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা আবদুল আউয়াল নারায়নগঞ্জ, মাওলানা মুশতাকুন্নবী, মাওলানা হাসান জামিল, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা গাজী ইয়াকুব ও হাফেজ মাওলানা হামজা শহিদুল ইসলাম, মুফতি হেমায়েতুল্লাহ প্রমুখ। 

জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ সেক্রেটারি জেনারেল মুফতি রেজাউল করীম আবরার ও জয়েন্ট সেক্রেটারি শামসুদ্দোহা আশরাফী সেমিনার পরিচালনা করেন।

সভাপতির বক্তব্যে আল্লামা নুরুল হুদা ফয়েজী নিম্নে উল্লেখিত কর্মসূচি ঘোষণা করে বলেন, ২০ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর পর্যন্ত কওমি সনদের যথাযথ মূল্যায়নের দাবিতে সেমিনার ও জেলা শিক্ষা অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান। অক্টোবর মাসের শেষের দিকে একই দাবিতে ঢাকায় মহাসমাবেশ।

Advertisement

কওমি মাদ্রাসা সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

Advertisement

আরও পড়ুন

ছাত্রদল সেক্রেটারি ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকতে পারে

ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকতে পারে

সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব: তানভীর বারী হামিম

সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব: তানভীর বারী হামিম

সরকারের ‘পরোক্ষ সহযোগিতা’ ছাড়া দেশজুড়ে সন্ত্রাস সম্ভব নয়: গোলাম পরওয়ার

সরকারের ‘পরোক্ষ সহযোগিতা’ ছাড়া দেশজুড়ে সন্ত্রাস সম্ভব নয়: গোলাম পরওয়ার

হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী

হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম