Logo
Logo
×

Advertisement

রাজনীতি

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জিএম কাদেরের সাক্ষাৎ

যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে হবে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৬ পিএম

যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে হবে

Advertisement

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, শারদীয় দুর্গাপূজা উৎসবমূখর করতে সব ধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে হবে। দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীরা যেনো নিরাপত্তাহীনতায় না ভোগে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা নিরাপদ করতে স্থানীয় প্রশাসনকে সহায়তা দিতে জাতীয় পার্টি নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। রোববার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয় থেকে প্রেরিত নেতাকর্মীদের প্রতি নির্দেশনায় স্বাক্ষর করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

এর আগে রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর (অবঃ) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এ সময় তারা আন্তরিকতাপূর্ণ পরিবেশে দেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বৈঠকে জাতীয় পার্টি চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মনিরুল ইসলাম মিলন ও মাসরুর মওলা।

Advertisement

সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন স্বরাষ্ট্র উপদেষ্টা জিএম কাদের সাক্ষাৎ

Advertisement

আরও পড়ুন

সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব: তানভীর বারী হামিম

সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব: তানভীর বারী হামিম

সরকারের ‘পরোক্ষ সহযোগিতা’ ছাড়া দেশজুড়ে সন্ত্রাস সম্ভব নয়: গোলাম পরওয়ার

সরকারের ‘পরোক্ষ সহযোগিতা’ ছাড়া দেশজুড়ে সন্ত্রাস সম্ভব নয়: গোলাম পরওয়ার

হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী

হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি, কে এই ব্রিটিশ আইনজীবী

আমির হামজার নামে প্রচারিত অডিওতে এআই ব্যবহারের প্রমাণ পায়নি দ্য ডিসেন্ট

আমির হামজার নামে প্রচারিত অডিওতে এআই ব্যবহারের প্রমাণ পায়নি দ্য ডিসেন্ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম