Logo
Logo
×

Advertisement

রাজনীতি

মাগুরার সেই শিশুর স্মরণে ১৩ মার্চ দিবস পালনের প্রস্তাব জামায়াত আমিরের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০৯:০৪ পিএম

মাগুরার সেই শিশুর স্মরণে ১৩ মার্চ দিবস পালনের প্রস্তাব জামায়াত আমিরের

Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পাশবিক ধর্ষণের শিকার মাগুরার সেই শিশুর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে দিনটিকে (১৩ মার্চ) দিবস হিসেবে পালনের প্রস্তাব দিয়েছেন। 

বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, মাগুরায় বর্বর নির্যাতনের শিকার সেই শিশু ইতিহাসের করুণ সাক্ষী হয়ে বৃহস্পতিবার দুপুর একটার দিকে সারা বাংলাদেশকে কাঁদিয়ে চলে গেল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আল্লাহ তা’আলা তাকে একান্ত প্রিয় হিসেবে কবুল করুন, আমিন। মহান রবের দরবারে দোআ করি তিনি যেন আছিয়ার পিতা-মাতাসহ আপনজন নির্বিশেষে বিবেকবান দেশবাসীকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন।

তিনি বলেন, সেই শিশুর এ করুণ পরিণতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমাদের এ জনপদ শিশুদের জন্য কতটা অনিরাপদ। এই পাশবিক ঘটনা প্রমাণ করে আমাদের সমাজে ও মস্তিষ্কে পচন ধরেছে। অবক্ষয় হয়েছে সামাজিক মূল্যবোধের। এ মূল্যবোধের অবক্ষয় রোধ এবং মস্তিষ্কের সংশোধন এখন একান্ত জরুরি। আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ বাংলাদেশকে নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তুলতে নিজ নিজ জায়গা থেকে সংশোধনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এর অংশ হিসেবে ১৩ মার্চ দিবস পালন করা যেতে পারে। যার মূল উদ্দেশ্য হবে শিশুদের সুরক্ষায় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি। এর মাধ্যমে এমন সমাজ বিনির্মাণ করতে হবে যেখানে শিশু, নারী-পুরুষ নির্বিশেষে সব মানুষ থাকবে নিরাপদ।

তিনি আরও বলেন, মানুষ নামের যে পশুরা পাশবিক লালসা চরিতার্থ করতে গিয়ে নিষ্পাপ এ শিশুটির জীবনের আলো নিভিয়ে দিল আমি তাদের কঠিনতম ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি। ধর্ষকদের এ শাস্তি সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে কার্যকর করতে হবে। এমন শাস্তি কার্যকর করতে হবে যা দৃষ্টান্ত হয়ে থাকবে যুগের পর যুগ।

তিনি আরও বলেন, আসুন ব্যক্তিগত ও সামাজিকভাবে এবং সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিকভাবে এসব অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হই যাতে আর কোনো আছিয়াকে এভাবে পাশবিক নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারাতে না হয়।

এই পাশবিক ঘটনার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শান্তি প্রদান এবং সেই সঙ্গে নিহত শিশুটির পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করার জন্য আমি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।

Advertisement

জামায়াত আমির ডা. শফিকুর রহমান

Advertisement

আরও পড়ুন

মিয়া গোলাম পরওয়ার অন্যায়-অসত্য-জুলুমের বিরুদ্ধে আদর্শিক জনশক্তি গড়ে তুলতে হবে

অন্যায়-অসত্য-জুলুমের বিরুদ্ধে আদর্শিক জনশক্তি গড়ে তুলতে হবে

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে জিএম কাদেরের শোক

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে জিএম কাদেরের শোক

জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর

জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর

বিমানবন্দরের ইডিকে হুমকি জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম