Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বিশ্ববাসীকে ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান খেলাফত মজলিসের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৮:২০ পিএম

বিশ্ববাসীকে ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান খেলাফত মজলিসের

Advertisement

ফিলিস্তিনের গাজায় মঙ্গলবার ইসরাইলি বোমা হামলায় নারী-শিশুসহ অর্ধসহস্র মানুষ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

বুধবার এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় গতকাল (মঙ্গলবার) ভারি বোমা হামলা চালিয়ে অর্ধসহস্র মানুষকে হত্যা করেছে। এতে আহত হয়েছে আরো অনেকে। এছাড়াও গত সোমবার সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরাইলী বিমান হামলায় ১৯ জন মানুষ হতাহত হয়। রমজান মাসের পবিত্রতা বিনষ্ট করে অন্যায়ভাবে এই হামলা চালিয়ে ইসরাইল বিশ্বজুড়ে মুসলমানদের হৃদয়ে প্রচণ্ড আঘাত করেছে।

তারা বলেন, আমরা ইসরাইলি এমন বর্বরতার তীব্র প্রতিবাদ জানাই। অবৈধ রাষ্ট্র ইসরাইলকে পৃষ্ঠপোষকতা দানকারী মার্কিন যুক্তরাষ্ট্রসহ তার মিত্র দেশগুলো এই দায় এড়াতে পারে না। গত কয়েকদিনে ইয়েমেনে মার্কিন বিমান হামলায় শিশুসহ অর্ধশত নারী-পুরুষ নিহত হয়েছে।

খেলাফত মজলিস নেতারা বলেন, আমরা জাতিসংঘ, ওআইসি, আরব লিগসহ মানবাধিকার রক্ষাকারী আন্তর্জাতিক সম্প্রদায়কে ইয়েমেন ও ফিলিস্তিনে গণহত্যার দায়ে ইসরাইলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। ইসরাইলকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করা সহ গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানাচ্ছি। উদ্বাস্তুদের মানবিক বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

Advertisement

খেলাফত মজলিস

Advertisement

আরও পড়ুন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম