Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

আমি বিএনপির প্রার্থী হওয়ায় বৈষম্যের শিকার হচ্ছি: ইশরাক

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৫, ০৮:৫৯ এএম

আমি বিএনপির প্রার্থী হওয়ায় বৈষম্যের শিকার হচ্ছি: ইশরাক

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ফাইল ছবি

Advertisement

বিএনপির চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সহায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এক ফেসবুক পোস্টে এনসিপি নেতা সারওয়ার তুষারের অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। 

বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজের আইডিতে এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, সারওয়ার তুষার বলেছেন আমি মেয়র হওয়ার কথা বলে জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করেছি এবং এটি তাদের সঙ্গে প্রতারণার সামিল। তুষার যদি একটু মনোযোগ দিয়ে আমার বক্তব্য গুলা শুনতেন তাহলে উনি শুনতেন যে, আমি বিএনপির প্রার্থী হওয়ায় বৈষম্যের শিকার এবং ন্যায্য আইনী অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। এটা বুঝতে পেরেই  ঢাকার সাধারণ জনগণ এনসিপির বিরুদ্ধে ফুঁসে উঠেছে এবং এখনই এটা প্রতিরোধ না করলে আবারও হাসিনা মার্কা জাতীয় নির্বাচন হতে পারে সেটাও বুঝে ফেলেছে। 

তিনি বলেন, বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলন, সাক্ষাৎকারে আমি অন্যায়ের শিকার হয়েছি যাদের কারণে তাদের কথাও তুলে ধরেছি এবং তখন থেকেই পদত্যাগের দাবি জানিয়েছি। প্রতারণা কোথায় করলাম সেটা স্পষ্ট করতে হবে। আমি এমন কোনো বিশাল কিছু না যে আমাকে মেয়রের চেয়ারে বসানোর জন্যে টানা আট দিন রোদ, বৃষ্টি, তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা আন্দোলন করেছেন, স্লোগান দিয়েছেন, মিছিল করেছেন। 

তিনি আরও বলেন, এটার নাম ঢাকা, এখানকার মানুষ সংবেদনশীল। তাদেরই সন্তানের সঙ্গে অন্যায় অবিচার হচ্ছে দেখে তারা নেমে এসেছেন। অভিজ্ঞতার মাধ্যমেই আঞ্চলিক রাজনৈতিক ডাইনামিক্স বুঝতে পারবেন যার জন্যে প্রয়োজন বহু সময় মানুষের মধ্যে থেকে তাদের সমস্যার সমাধান করা। বিএনপির মতো অবশ্যই একদিন হতে পারবেন, কিন্তু সময় লাগবে এবং যদি সঠিক পথে থাকেন। অন্তত ২০ থেকে ২৫ বছর রাজনীতি করে আসতে হবে।

Advertisement

ইশরাক বিএনপি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম