Logo
Logo
×

Advertisement

রাজনীতি

স্লোগান নির্ভর রাজনীতির দিন ফুরিয়ে গিয়েছে: তারেক রহমান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৭:৩৮ পিএম

স্লোগান নির্ভর রাজনীতির দিন ফুরিয়ে গিয়েছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

Advertisement

এখন আর স্লোগান নির্ভর রাজনীতিতে জনগণ আগ্রহী নয় উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ এখন প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে।

মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, প্রচলিত যে স্লোগান নির্ভর রাজনীতি, এটার দিন কিন্তু ফুরিয়ে গিয়েছে, ফুরিয়ে এসেছে। জনগণ কিন্তু এখন প্রচলিত রাজনীতির একটি পরিবর্তন চাইছে। জনগণের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রতিশ্রুতি নয়। বরং বিএনপি বিশ্বাস করে প্রতিশ্রুতির বাস্তবায়ন।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ নিন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে।

Advertisement

তারেক রহমান

Advertisement

আরও পড়ুন

ব্রাহ্মণপাড়া ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল বহিষ্কার

ব্রাহ্মণপাড়া ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল বহিষ্কার

হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট আ.লীগের প্রকৃত রূপ বুঝতে আর কত রক্ত, আগুন ও সন্ত্রাসের ঘটনা ঘটতে হবে?

আ.লীগের প্রকৃত রূপ বুঝতে আর কত রক্ত, আগুন ও সন্ত্রাসের ঘটনা ঘটতে হবে?

ছাত্রশক্তির হাসিবের ওপর হামলাকারী কে, জানা গেল পরিচয়

ছাত্রশক্তির হাসিবের ওপর হামলাকারী কে, জানা গেল পরিচয়

হাসিবের ওপর হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

হাসিবের ওপর হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম