Logo
Logo
×

Advertisement

রাজনীতি

আলোচনা সভায় নজরুল ইসলাম খান

আমরা নির্বাচনের কথা বলি ক্ষমতার জন্য নয়

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম

আমরা নির্বাচনের কথা বলি ক্ষমতার জন্য নয়

Advertisement

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা নির্বাচনের কথা বলি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের ইচ্ছার প্রতিফলন ঘটায়, আর জনগণের সেই রায়কেই আমরা শ্রদ্ধা করি। ক্ষমতায় থাকা নয়, দায়িত্ব পালনের মধ্য দিয়েই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান আরও বলেন, বিএনপি গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, দেশের স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় সবসময় অঙ্গীকারবদ্ধ। সে সময় হাসিনার দুঃশাসনে প্রবাস থেকেও যারা সবাইকে ঐক্যবদ্ধ রেখে দেশ ও দলের স্বার্থে কাজ করেছেন, তাদের ধন্যবাদ জানান তিনি।

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের এই দোয়া এবং আলোচনা সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ ও মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি তালহা মাহমুদ, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন, সহ-সভাপতি, ডা. এসএম রহমান তনু, সহ-সাধারণ সম্পাদক এসএম নিপু, কাজী সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন প্রমুখ।

আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন আ. আজিম মোল্লা। অন্যদের মধ্যে বক্তব্য দেন- হাবিবুর রহমান শিশির, আমিনুল ইসলাম রতন, জসিম উদ্দিন, আ. রহিম, রমজান আলী ও সুমন চৌধুরী। শাখা কমিটির মধ্যে বক্তব্য দেন- মো. জাকির হোসেন, ইসমাইল মজুমদার, মনির হোসেন, বাবুল, মো. মানিক, রানা সুমন ও জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে মালয়েশিয়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ প্রয়াত সব শহীদ ও বিএনপির প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত যারা আত্মাহুতি দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

অনুষ্ঠান শেষে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতাকর্মীরা।

Advertisement

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী

Advertisement

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ করে সন্তুষ্ট এনসিপি আ.লীগ ও ভারত ইস্যুতে রূপরেখা চান নাহিদ

আ.লীগ ও ভারত ইস্যুতে রূপরেখা চান নাহিদ

গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চলবে: মামুনুল হক

গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চলবে: মামুনুল হক

‘বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান’

‘বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান’

রাজধানীতে কর্মসূচি ঘোষণা করল এনসিপি

রাজধানীতে কর্মসূচি ঘোষণা করল এনসিপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম