Logo
Logo
×

Advertisement

আওয়ামী লীগ

জেলা সভাপতির বাড়িতে হামলা: ভাইসহ ফরিদপুর শহর আ’লীগ সভাপতি গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৭ জুন ২০২০, ১১:৪৮ পিএম

জেলা সভাপতির বাড়িতে হামলা: ভাইসহ ফরিদপুর শহর আ’লীগ সভাপতি গ্রেফতার

চৌধুরী বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেল।

Advertisement

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার ঘটনায় শহর আওয়ামী লীগের সভাপতি ও ব্যবসায়ী চৌধুরী বরকত ইবনে সালাম ওরফে বরকত এবং তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলকে গ্রেফতার করা হয়েছে।

রোববার রাত পৌনে ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সূত্র জানায়, গত মে মাসের মাঝামাঝি সময়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল সাহার বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেয়া হয়। পরে সে অভিযোগটি তদন্ত করে মামলা হিসেবে গ্রহণ করা হয়। 

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার ঘটনায় চৌধুরী বরকত ইবনে সালাম এবং তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলকে গ্রেফতার করা হয়েছে। হামলার ঘটনায় আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার হামলা ফরিদপুর

Advertisement

আরও পড়ুন

ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের লাশ দেশে পৌঁছেছে

ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের লাশ দেশে পৌঁছেছে

কলকাতায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

কলকাতায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

সাঈদ খোকন পরিবারের ২৯৭ কোটি টাকা কর ফাঁকি

সাঈদ খোকন পরিবারের ২৯৭ কোটি টাকা কর ফাঁকি

পিপির উদ্দেশে পলক, ‘তার ওই স্থান থেকে আমার এই স্থানের দূরত্ব বেশি নয়’

পিপির উদ্দেশে পলক, ‘তার ওই স্থান থেকে আমার এই স্থানের দূরত্ব বেশি নয়’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম