Logo
Logo
×

Advertisement

বিএনপি

আলালের ভিডিও ভাইরাল, শাহবাগ থানায় অভিযোগ দায়ের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১, ১০:০৬ পিএম

আলালের ভিডিও ভাইরাল, শাহবাগ থানায় অভিযোগ দায়ের

Advertisement

এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় মঙ্গলবার সন্ধ্যায় শাহবাগ থানায় এই অভিযোগ দায়ের করেন ঢাবির পপুলেশন সায়েন্সেস বিভাগে শিক্ষার্থী নূরউদ্দীন আহমেদ। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে থাকেন।

ঢাবি শিক্ষার্থী নূরউদ্দীন তার অভিযোগে লেখেন, গত ৬ ডিসেম্বর রাত ১২টায় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ২৩৯নং রুমে বসে একটি লিঙ্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আলালের ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ বক্তব্যের ভিডিও দেখতে পাই। এটি সরকার ও দেশের জনগণের জন্য হেয়প্রতিপন্ন ও মানহানিকর।

অভিযোগে তিনি উল্লেখ করেন, এই ঘটনার বিষয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে অভিযোগ করতে কিছুটা দেরি হয়েছে।

শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার বলেন, অভিযোগটি আমরা জিডি হিসেবে গ্রহণ করেছি। এখন সাইবার ক্রাইম ইউনিটে পাঠাব এটি পাঠানো হবে। 

Advertisement

আলাল বিএনপি ভিডিও ভাইরাল শাহবাগ থানা অভিযোগ দায়ের

Advertisement

আরও পড়ুন

‘নুরের মিসাইলে মগবাজার আর বাংলামোটর তছনছ’

‘নুরের মিসাইলে মগবাজার আর বাংলামোটর তছনছ’

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি শুক্রবার

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি শুক্রবার

সাবেক ছাত্রদল নেতা সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

সাবেক ছাত্রদল নেতা সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

দুর্গোৎসবে বিএনপির নেতাকর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবে: রিজভী

দুর্গোৎসবে বিএনপির নেতাকর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবে: রিজভী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম