Logo
Logo
×

Advertisement

বিএনপি

‘হিংসা ও বিদ্বেষ দিয়ে পৃথিবীতে কোনো দেশ উন্নতি করতে পারেনি’

Advertisement

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ০২:৪৪ এএম

‘হিংসা ও বিদ্বেষ দিয়ে পৃথিবীতে কোনো দেশ উন্নতি করতে পারেনি’

Advertisement

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করে যাব। বিগত দুই বছর ধরে রাজপথে আছি। রাজপথে এভাবেই আন্দোলন করে যাব। আমরা মানুষের অধিকারে বিশ্বাস করি। মানুষের কথা বলার অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে চাই।

সরকারের প্রতি আবেদন জানিয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে আমরা সবাই যেন সুখে-শান্তিতে বসবাস করতে পারি। হিংসা ও বিদ্বেষ দিয়ে পৃথিবীতে কোনো দেশ উন্নতি করতে পারেনি। কেবল বাহ্যিক উন্নতি হলে হবে না, এ দেশের মানুষের মানুষিক উন্নতি সাধিত করতে হবে।

বুধবার সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে চরনগরদী খেলার মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আব্দুল সাত্তার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, সহ-সভাপতি এড. জসিম উদ্দিন ভূঁইয়া, সহ-সভাপতি আওলাদ হোসেন জনি, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, যুবদল সভাপতি নেছার আহমেদ খান, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ খান, সবুজ হোসেন প্রমুখ।

Advertisement

হিংসা বিদ্বেষ পৃথিবী

Advertisement

আরও পড়ুন

রাজধানীতে বহিষ্কৃত যুবদল নেতার ‘আয়নাঘর’

রাজধানীতে বহিষ্কৃত যুবদল নেতার ‘আয়নাঘর’

দেবীগঞ্জ বিএনপির সাবেক আহ্বায়কের মৃত্যুতে রিজভীর শোক

দেবীগঞ্জ বিএনপির সাবেক আহ্বায়কের মৃত্যুতে রিজভীর শোক

হার্ডলাইনে বিএনপি

হার্ডলাইনে বিএনপি

মিষ্টির বিরুদ্ধে নেওয়া প্রধানমন্ত্রীর পদক্ষেপ যুগান্তকারী: তথ্যমন্ত্রী

মিষ্টির বিরুদ্ধে নেওয়া প্রধানমন্ত্রীর পদক্ষেপ যুগান্তকারী: তথ্যমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম