Logo
Logo
×

Advertisement

অন্যান্য

কাউকে ‘টুস’ করে ফেলে দেওয়ার নির্দেশ সরকার দিতে পারে না: রব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ মে ২০২২, ০৫:২৭ পিএম

কাউকে ‘টুস’ করে ফেলে দেওয়ার নির্দেশ সরকার দিতে পারে না: রব

Advertisement

কাউকে সেতু থেকে ‘টুস’ করে ফেলে দেওয়ার নির্দেশ সরকার দিতে পারে না বলে মন্তব্য করেছেন  জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। 

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। 

জেএসডি সভাপতি বলেন, ‘পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সরকারের বক্তব্য জনগণের আনন্দকে মাটিতে মিশিয়ে দিয়েছে। সমালোচনার জবাব কোনোভাবেই মৃত্যুদণ্ড হয় না। সমালোচনা ও মৃত্যুদণ্ড সমকক্ষ নয়। আদালতও কাউকে সেতু থেকে টুস করে ফেলে দেওয়ার নির্দেশ দিতে পারেন না, সরকার তো দূরের কথা। আর রাষ্ট্র কোনো নাগরিকের মর্যাদাও ক্ষুন্ন করতে পারে না। মর্যাদা ক্ষুন্ন করা রাষ্ট্রের এখতিয়ারবহির্ভূত।’

তিনি বলেন, ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে পারাপারের জন্য। জনগণকে ফেলে দেওয়ার জন্য নয়। এটি একটা সেতু, ফায়ারিং স্কোয়াডের মতো শাস্তি প্রয়োগের কোনো স্থাপনা বা বধ্যভূমি নয়।’

আ স ম রব বলেন, ‘সরকারের বিবেচনা ও ঔচিত্যবোধ বিস্ময়কর। দেশের নাগরিককে টুস করে নদীতে ফেলে দেওয়া বা পানিতে চুবানো উচিত- এ মূল্যবোধ ও রাজনৈতিক দর্শন সরকার ও দেশের জন্য চরম সর্বনাশ ডেকে আনবে। জিঘাংসার উপকরণ যোগানো সরকারের কর্তব্য নয়, এতে সমাজের মানবিক শৃঙ্খলা ভেঙে পড়বে।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার নিজেই প্রমাণ করছে- আইনের শাসন, গণতন্ত্র ও মানবিক মর্যাদা সুরক্ষায় সরকার অনুপযুক্ত। ক্ষমতা চিরস্থায়ী নয়- এ অনিবার্য সত্যকে যত দ্রুত উপলব্ধি করতে পারবে, সরকার এবং আওয়ামী লীগের জন্য ততই মঙ্গলজনক হবে।’

Advertisement

সরকার আসম রব

Advertisement

আরও পড়ুন

ওয়েট অ্যান্ড সি ডা. শফিকুর রহমান: রাশেদ খান

ওয়েট অ্যান্ড সি ডা. শফিকুর রহমান: রাশেদ খান

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ, হট্টগোল

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ, হট্টগোল

তিন সিটি করপোরেশনে মেয়রপ্রার্থী ঘোষণা সিপিবির

তিন সিটি করপোরেশনে মেয়রপ্রার্থী ঘোষণা সিপিবির

হাসিবের ওপর হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

হাসিবের ওপর হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম