Logo
Logo
×

Advertisement

ফলাফল

এসএসসির ফল প্রকাশের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৫:৪৫ পিএম

এসএসসির ফল প্রকাশের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

Advertisement

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশিত হবে।

মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম কলেজ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের কর্মকর্তা এবং চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। এর আগে গত ৮ জুন এক সংবাদ সম্মেলনেও এই তারিখের কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।

আজ চট্টগ্রামে শিক্ষামন্ত্রী বলেন, ‘সব বোর্ডের খাতা আমরা রেন্ডমলি চেক করে দেখব, কেউ কম বা বেশি নাম্বার দিয়ে দিল কিনা।’

উল্লেখ্য, গত ২১ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় ২০ মে। এরপর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত চলে ব্যবহারিক পরীক্ষা। এ বছর মাদ্রাসা ও কারিগরিসহ ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বিচারক নিয়োগ পরীক্ষায় দেশসেরা হলেন রাবির সিয়াম

বিচারক নিয়োগ পরীক্ষায় দেশসেরা হলেন রাবির সিয়াম

এইচএসএসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল

এইচএসএসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল

একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ

একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ

বরিশাল বোর্ড খাতা চ্যালেঞ্জ করে ভাগ্য খুলল ৭৯ শিক্ষার্থীর

খাতা চ্যালেঞ্জ করে ভাগ্য খুলল ৭৯ শিক্ষার্থীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম