Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

বরিশাল বোর্ড

খাতা চ্যালেঞ্জ করে ভাগ্য খুলল ৭৯ শিক্ষার্থীর

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পিএম

খাতা চ্যালেঞ্জ করে ভাগ্য খুলল ৭৯ শিক্ষার্থীর

ছবি: বাসস

Advertisement

বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ৭৯ জন শিক্ষার্থী পাশ করেছে। 

নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১১২ জন। বাকিদের মধ্যে কারও ফলাফল পরিবর্তন হয়ে গ্রেড পয়েন্টের উন্নতি হয়েছে। 

জানা গেছে, ১৭ হাজার ২৮৩ জন এসএসসি পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের জন্য ৫০ হাজার ২৯৩টি আবেদন করেছিলেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, পুনঃনিরীক্ষণে ৭৯ জন পরীক্ষার্থী অকৃতকার্য থেকে পাশ করেছে, জিপিএ-৫ পেয়েছেন ১১২ জন ও গ্রেড পয়েন্টের পরিবর্তন হয়েছে ১ হাজার ৫ জনের এবং নম্বর পরিবর্তন হয়েছে ৩ হাজার ১১৮ জনের। 

উল্লেখ্য, গত ১০ আগস্ট প্রকাশিত এবারের এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে পাশের হার ছিল ৬০ দশমিক ৩৫ শতাংশ।

বরিশাল বোর্ডে এবার ১ হাজার ৫১৫টি বিদ্যালয় থেকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮২ হাজার ৯০১ জন। যার মধ্যে ২১৬টি কেন্দ্রে অংশ নেয় ৮০ হাজার ৪৫৮ শিক্ষার্থী। পাশ করেছে ৪৮ হাজার ৫৫৫ জন পরীক্ষার্থী। বহিষ্কার হয়েছিল ২৪ জন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খাতা মূল্যায়নের ভুলে শাস্তি পাচ্ছেন দেড় সহস্রাধিক পরীক্ষক!

খাতা মূল্যায়নের ভুলে শাস্তি পাচ্ছেন দেড় সহস্রাধিক পরীক্ষক!

এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী

এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাশ ৪৫৮৫

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাশ ৪৫৮৫

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ জানাল বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ জানাল বোর্ড

এসএসসি ফেল শিক্ষার্থীদের নিয়ে নতুন পরিকল্পনা সরকারের

এসএসসি ফেল শিক্ষার্থীদের নিয়ে নতুন পরিকল্পনা সরকারের

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

আরও পড়ুন

সিকৃবির নতুন উপাচার্য ড. মুহাম্মদ শফি উল্যাহ মজুমদার

সিকৃবির নতুন উপাচার্য ড. মুহাম্মদ শফি উল্যাহ মজুমদার

চুয়েট আন্দোলন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালু নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালু নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তির নেতা বহিষ্কার

হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তির নেতা বহিষ্কার

বাংলাদেশিদের জন্য ইরানে বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ

বাংলাদেশিদের জন্য ইরানে বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম