এসএসসির টেস্ট পরীক্ষা শুরু কবে, জানাল বোর্ড
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
আগামী ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার নির্বাচনী বা টেস্ট পরীক্ষা শুরু হবে ২৮ অক্টোবর। আগামী ১০ নভেম্বরের মধ্যে এ পরীক্ষা শেষ করতে হবে। আর পরীক্ষার ফল প্রকাশ করতে হবে ১৫ নভেম্বরের মধ্যে।
সম্প্রতি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়মিত পরীক্ষার্থীদের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে।
এ ছাড়া শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার এডুকেশন বিষয়ে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নম্বর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে নির্ধারণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধারাবাহিক মূল্যায়নে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে সরবরাহ করবে। পরে কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নের নম্বর যুক্ত করে বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে।
পাশাপাশি ব্যবহারিক পরীক্ষা ও ধারাবাহিক মূল্যায়নের নম্বরের হাতে লেখা মূল নম্বরপত্র মাধ্যমিক পরীক্ষা শাখায় সরাসরি জমা দিতে হবে।
