Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ নিয়ে নতুন সিদ্ধান্ত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম

২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ নিয়ে নতুন সিদ্ধান্ত

Advertisement

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করা যাবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণের শেষ সময় ২৮ নভেম্বর। আর এ প্রক্রিয়ায় ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। বিলম্ব ফিসহ ফি জমা দেওয়ার শেষ সময় ৬ ডিসেম্বর।

নির্ধারিত সময়ের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে অনুরোধ জানানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘তুমি অবশ্যই পারবে’, বাবা-মায়ের এই কথাই শক্তি দিয়েছিল দিয়াকে

‘তুমি অবশ্যই পারবে’, বাবা-মায়ের এই কথাই শক্তি দিয়েছিল দিয়াকে

এসএসসির টেস্ট পরীক্ষা শুরু কবে, জানাল বোর্ড

এসএসসির টেস্ট পরীক্ষা শুরু কবে, জানাল বোর্ড

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা

এসএসসিতে ফেল করাদের জন্য সুখবর নেই এ বছর

এসএসসিতে ফেল করাদের জন্য সুখবর নেই এ বছর

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ৩-৬ মাসে ফের পরীক্ষা দেওয়ার সুযোগ

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ৩-৬ মাসে ফের পরীক্ষা দেওয়ার সুযোগ

খাতা মূল্যায়নের ভুলে শাস্তি পাচ্ছেন দেড় সহস্রাধিক পরীক্ষক!

খাতা মূল্যায়নের ভুলে শাস্তি পাচ্ছেন দেড় সহস্রাধিক পরীক্ষক!

আরও পড়ুন

২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ নিয়ে নতুন সিদ্ধান্ত

২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ নিয়ে নতুন সিদ্ধান্ত

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণে ঢাকা বোর্ডে নতুন জিপিএ-৫ পেলেন ৪৬৪ জন

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণে ঢাকা বোর্ডে নতুন জিপিএ-৫ পেলেন ৪৬৪ জন

এইচএসসি: পুনঃনিরীক্ষণে ৩৩৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন

এইচএসসি: পুনঃনিরীক্ষণে ৩৩৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন

এইচএসসি: পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, দেখুন এখানে

এইচএসসি: পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, দেখুন এখানে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম