Logo
Logo
×

Advertisement

রাজস্ব

বন্দর থেকে পণ্য খালাস করা যাবে ঘরে বসে

Icon

বাসস

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৭:৩৩ পিএম

বন্দর থেকে পণ্য খালাস করা যাবে ঘরে বসে

ফাইল ছবি

Advertisement

আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট শুল্ক-কর অনলাইনে স্বয়ংক্রিয় চালানের (এ চালান) মাধ্যমে জমা দেওয়ার ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে ঘরে বসে সব শুল্ক-কর বা রাজস্ব সরাসরি সরকারি কোষাগারে জমা দেওয়া যাবে।

সরকারের অর্থ বিভাগের পরিচালনায় ‘এ চালান’ সরকারি রাজস্ব আহরণের একটি ওয়েবভিত্তিক সিস্টেম; যার মাধ্যমে আমদানিকারক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট যে কেউ ঘরে বসে ইন্টারনেট ব্যাংকিং (ডেবিট/ক্রেডিট কার্ড, এমএফএস ইত্যাদি) এর মাধ্যমে কাস্টমস ডিউটি জমা দিয়ে সিস্টেম জেনারেটেড রিসিপ্ট নম্বর দিয়ে বন্দর থেকে পণ্য খালাস করতে পারবেন। পাশাপাশি যেকোনো ব্যাংকের (৬১ ব্যাংকের ১১ হাজার ৭০০ শাখা) যেকোনো কাউন্টারে অ্যাকাউন্ট ডেবিট অথবা চেক ক্লিয়ারিংয়ের মাধ্যমে শুল্ক-কর পরিশোধ করে আমদানি পণ্য দ্রুততম সময়ে খালাস করতে পারবেন।

এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এনবিআর জানায়, গত এপ্রিল মাসে আইসিডি কমলাপুর কাস্টমস হাউসে প্রথম এ পদ্ধতিতে শুল্ক-কর আদায়ের পাইলটিং শুরু হয়। পরে পানগাঁও কাস্টমস হাউসে তা চালু করা হয়। চট্টগ্রাম কাস্টম হাউসে গত বৃহস্পতিবার এ ব্যবস্থা চালু হয়। আগামী ৭ জুলাই থেকে ঢাকা কাস্টম হাউসসহ সব কাস্টমস হাউসে এ ব্যবস্থা চালু হবে।

এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান ব্যবস্থায় করদাতারা দিনের একটি নির্দিষ্ট সময়ে আরটিজিএস পদ্ধতিতে যে শুল্ক-কর জমা দেন, তা সরকারি কোষাগারে জমা হতে কয়েক দিন সময় লেগে যায়। এতে সরকারের আর্থিক ক্ষতি হয়। এখন থেকে দিন-রাত যেকোনো সময় যেকোনো স্থান থেকে ঘরে বসে অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে কাস্টমস শুল্ক জমা দিয়ে দ্রুততম সময়ে পণ্য খালাস করা যাবে। এ চালানের মাধ্যমে জমা দেওয়া অর্থ তাৎক্ষণিকভাবে সরকারের নির্দিষ্ট কোষাগারে জমা হবে, যা সরকার তাৎক্ষণিকভাবে এ নগদ অর্থ খরচ করতে পারবে।

এ বিষয়ে এনবিআরের শুল্ক ও ভ্যাট প্রশাসনের সদস্য মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, সরাসরি সরকারি ট্রেজারিতে শুল্ক-কর জমা হওয়ার ফলে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিশ্চিতসহ এ আদায় প্রক্রিয়া আরও সহজ হবে এবং সরকারের আর্থিক খাত আরও সুশৃঙ্খল হবে বলে আশা করছে এনবিআর।

Advertisement

এনবিআর আমদানি

Advertisement

আরও পড়ুন

এক মাসে রাজস্ব আদায়ে রেকর্ড

এক মাসে রাজস্ব আদায়ে রেকর্ড

অক্টোবরের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল

অক্টোবরের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল

খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

আইএমএফের সঙ্গে আলোচনা চলছে, জানুয়ারিতে হবে অগ্রগতি: অর্থমন্ত্রী

আইএমএফের সঙ্গে আলোচনা চলছে, জানুয়ারিতে হবে অগ্রগতি: অর্থমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম