Logo
Logo
×

Advertisement

সকাল বেলার পাখি

শরৎ এলে

Advertisement

Icon

পৃথ্বীশ চক্রবর্ত্তী

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আঁকতে বসি শরৎ তুমি

বাংলাদেশে এলে

বক পাখি যায় দূর সুনীলে

ডানা মেলে মেলে।

নীল আকাশের ছবি আঁকি

শাদা মেঘের ভেলা

বিলের জলে পদ্মফুল আর

কলমিলতার মেলা।

ছবি আঁকি আপন মনে

ইচ্ছেটা খুব হলে

শিউলিমালার দারুণ শোভা

উর্বশীর ঐ গলে।

আঁকি আমি কাশের বন আর

ঝিলের বুকে হাঁস

হাঁটতে গেলে পায়ে লাগে

শিশির ভেজা ঘাস।

হয় যে আঁকা ধানের ক্ষেতে

সবুজ ধানের ঢেউ

এসব দেখে ভাবুক ভাবে

আমাকে কেউ কেউ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

গল্প আকাশ দেখার আনন্দ

আকাশ দেখার আনন্দ

জানা-অজানা মশা না থাকা এক আজব দেশের গল্প

মশা না থাকা এক আজব দেশের গল্প

ছড়াকবিতা শেষ বিকেলের ছবি

শেষ বিকেলের ছবি

দাদু

দাদু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম