খোকার চড়ুই পাখি
Advertisement
রিতা ফারিয়া রিচি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চড়ুই পাখি, ডাকছি তোকে-
আয় রে আমার কাছে,
হলুদ ধানের মাঠটা দেখিস
কেমনে হেসে আছে!
দুই ঠোঁটে তুই কুড়িয়ে নিবি
সোনার কণা দামি,
তোর সাথে আজ মেঠো পথে
হাঁটবো একা আমি।
দেখবি রে তুই ফড়িংটা আজ
কেমনে ডানা মেলে,
ফুড়ুৎ করে যাবে উড়ে
ধরতে তাকে গেলে।
বলবো আমি, ‘আয় না কাছে
তোকে ভালোবাসি’,
তুই আমি আর ফড়িং মিলে
হাসবো রাশি রাশি!
