Logo
Logo
×

Advertisement

সকাল বেলার পাখি

ঘুমপাড়ানি গান

Advertisement

Icon

হুমায়ুন আবিদ

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাতের আকাশ তারায় ভরা

রুপালি চাঁদ হাসে

ঘুমপাড়ানি পরীর গানে

দু’চোখ বুঁজে আসে।

ঘুমের ঘোরে স্বপ্নে দেখি

আছি অচিনপুরে,

পক্ষীরাজের পিঠে চড়ে

ছুটছি অনেক দূরে।

হঠাৎ করে ক্লান্ত হয়ে

যেই বসেছি বনে

জাদুর কাঠি ছুঁইয়ে দিল

কে যেন এই মনে।

তেপান্তরের মাঠ পেরিয়ে

যাচ্ছি যখন ফিরে

প্রজাপতি, পাখপাখালি

ধরলো আমায় ঘিরে।

যেই না মোরগ উঠলো ডেকে

আলো-ফোটা ভোরে

অমনি আমি জেগে উঠে

মাকে ডাকি জোরে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

গল্প আকাশ দেখার আনন্দ

আকাশ দেখার আনন্দ

জানা-অজানা মশা না থাকা এক আজব দেশের গল্প

মশা না থাকা এক আজব দেশের গল্প

ছড়াকবিতা শেষ বিকেলের ছবি

শেষ বিকেলের ছবি

দাদু

দাদু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম