ছড়াকবিতা
পাখা
Advertisement
সাজজাদ হোসাইন খান
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যদি পাখা থাকত
আকাশের নীল ছুঁয়ে উড়তাম
বাতাসের ডিঙিতে
তারাদের ঘরে ঘরে ঘুরতাম।
যদি পাখা থাকত
গোলাপের বুকে বুক মাখতাম।
শিশিরের উড়নায়
সুবাসের রেণু তুলে রাখতাম।
যদি পাখা থাকত
পরীদের কড়ি দিয়ে খেলতাম
জোছনার উম কেড়ে
হররোজ ডানা দুটি মেলতাম।
যদি পাখা থাকত
কাশ ফুল কেশ ঠোঁটে হাসতাম
ধলবগা সাথী হয়ে
হাওয়াদের ঢেউয়ে ঢেউয়ে ভাসতাম।
যদি পাখা থাকত
কবিদের মনজুড়ে ঘুরতাম
ভাবনার ডালে ডালে
স্বপ্নের টুনটুনি উড়তাম।
