Logo
Logo
×

Advertisement

সোশ্যাল মিডিয়া

শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০২:১৬ পিএম

শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের

ছবি: সংগৃহীত।

Advertisement

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। 

তিনি বলেছেন, ‘জুলাই বিপ্লবের মাধ‍্যমে অর্জিত বাংলাদেশে এই মহিলার (শাওন) ধৃষ্টতা সকল সীমানা অতিক্রম করেছে।’

বৃহস্পতিবার (১১ জুন) সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

তাজুল ইসলাম লেখেন, ‘জুলাই বিপ্লবের মাধ‍্যমে অর্জিত বাংলাদেশে এই মহিলার (শাওন) ধৃষ্টতা সকল সীমানা অতিক্রম করেছে। দুটো ঘটনার প্রেক্ষিতে এই মহিলা এই স্ট‍্যাটাসটি দিয়েছে তার একটি হলো নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া। দ্বিতীয়টা হলো একজন জুলাই যোদ্ধাকে ছাত্রলীগ কর্তৃক তুলে নিয়ে নির্যাতন করা এবং সেটি ভিডিও করে ছড়িয়ে দেওয়া। দুটোই মারাত্মক ফৌজদারী অপরাধ এবং আমলযোগ্য অপরাধ। এই মহিলার ফেসবুক জুড়ে শুধুই জুলাই বিপ্লবকে সন্ত্রাসী কর্মকান্ড বলে প্রোপাগান্ডা। একে অবিলম্বে আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।’

এর আগে শাওন ফেসবুকে একটি পোস্ট দিয়ে দুটি ঘটনার প্রসঙ্গ টেনে নেত্রকোনা তার শ্বশুরবাড়ি হওয়ায় আনন্দ প্রকাশ করেন। পোস্টটি ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

শাওন সামাজিক যোগাযোগ পোস্টে লেখেন, ‘আজকে ২টা ঘটনার পর ভাবতেই আনন্দ লাগছে যে নেত্রকোনা আমার শশুরবাড়ি… (ঘটনা ২ টা কি আমাকে জিজ্ঞেস করবেন না, ফেসবুকে-ই পেয়ে যাবেন। আর যারা বুঝে ফেলেছেন তাদের শুভেচ্ছা)।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপি নায়ক হতে পারত, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম

বিএনপি নায়ক হতে পারত, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম

ফেরদৌস, শাওন, সোমা ইসলাম, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

ফেরদৌস, শাওন, সোমা ইসলাম, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

শাওনের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড, যা বললেন তামান্না সেতু

শাওনের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড, যা বললেন তামান্না সেতু

সাসপেন্ড হয়েছে শাওনের ফেসবুক অ্যাকাউন্ট

সাসপেন্ড হয়েছে শাওনের ফেসবুক অ্যাকাউন্ট

জুলাই নিয়ে শাওনের কটূক্তি শেখ হাসিনার অপরাধের শামিল

রাশেদ খান জুলাই নিয়ে শাওনের কটূক্তি শেখ হাসিনার অপরাধের শামিল

তাজুল ইসলামের বিরুদ্ধেও অভিযোগের তির

ফজলে করিমকে রক্ষার চেষ্টা তাজুল ইসলামের বিরুদ্ধেও অভিযোগের তির

আরও পড়ুন

শিক্ষকদের জরুরি বার্তা দিয়ে শিক্ষামন্ত্রীর পোস্ট

শিক্ষকদের জরুরি বার্তা দিয়ে শিক্ষামন্ত্রীর পোস্ট

এবার মাদক নির্মূলে নতুন উদ্যোগের কথা জানালেন ইশরাক

এবার মাদক নির্মূলে নতুন উদ্যোগের কথা জানালেন ইশরাক

ছোটবেলার যে আকাঙ্ক্ষা পূরণ হলো আজহারীর

ছোটবেলার যে আকাঙ্ক্ষা পূরণ হলো আজহারীর

সেই বির্তকে মুখ খুললেন মাহমুদউল্লাহ রিয়াদ

সেই বির্তকে মুখ খুললেন মাহমুদউল্লাহ রিয়াদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম